By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Last updated: 2022/06/15 at 2:53 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
সাতক্ষীরা অফিস

সাতক্ষীরার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বরত স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন)সকাল ১১ টায় সাতক্ষীর প্রেসক্লাবের সামনে আশাশুনি- সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল হেলথ এসিসট্যান্ট এ্যসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়।

সমাবেশে বাংলাদেশ হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিএইচসিপি হাসিবুর রহমান, সাব্বির হোসেন, হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা খাতুন, দপ্তর সম্পাদক ইকরামুল কবির, কোষাধাক্ষ্য স্বস্থ্য সহকারী লুৎফুল কাদির স্বাস্থ্য সহকারী নুর ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোন কারণ ছাড়াই যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই হামলাকারিরা ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী সুবর্ণা বিশ্বাসকেও উত্যক্ত করতো। ফলে ওই নারী কর্মীর সেখানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল। একইভাবে গত বছরের ২৮ সেপ্টেম্বর সকালে ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড ১৯ টিকা দেওয়ার সময় স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামানকে কোন কারণ ছাড়াই মারপিট করেন একজন সাংবাদিক। মন্দের ভাল যে উভয় ঘটনায় হামলাকারিরা গ্রেপ্তার হয়েছে।

বক্তারা আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে কর্মরত স্বাস্থ্য কর্মীদের যদি কোন নিরাপত্তা না থাকে তাহলে তারা কিভাবে মানুষের সেবা করবেন? হামলা কারিদের যদি সঠিক বিচার না হয় তাহলে সারা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতী পালন করবে।

প্রসঙ্গত, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূবর্ণা বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে সোমবার দায়িত্ব পালন করছিলেন কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী ক্লিনিক থেকে ঔষধ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে দাঁ দিয়ে মাথায়, হাতে ও বুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 15, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে কিস্তির দায়ে ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা
Next Article সঠিক তথ্য ও নিভুল জনশুমারির কোন বিকল্প নেই – কেসিসি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?