By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন

Last updated: 2025/09/23 at 4:08 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্য বহনকারী ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে সাতক্ষীরায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ‘২৫) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে প্রাক্তন  মন্ত্রী ডা. আফতাবুজ্জামান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।
এছাড়াও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বসানোর দাবীতে মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলি ঐতিহ্য রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা অন্যতম। সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুড় পুকুরের মেলা। নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা ও ভাজা মালিক সমিতি ও খেলার অসংখ্য নারী পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন পুণ্য ক্রয়ে  সারা বছর এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকে। সেই মেলাটি আজ বিভিন্ন মুখী ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলাসহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও মেলা বন্ধ নেই। শুধু আমাদের সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বন্ধ করা হয়েছে। প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুড় পুকুরের মেলা বসাবো।
মানববন্ধন শেষে সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আয়োজনের দাবীতে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।

জন্মভূমি ডেস্ক September 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে ‌তরুণদের?
Next Article সাতক্ষীরার ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?