By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ঘেরের মাচায় সবজি চাষে আয় বছরে ৫৩৫ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ঘেরের মাচায় সবজি চাষে আয় বছরে ৫৩৫ কোটি টাকা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ঘেরের মাচায় সবজি চাষে আয় বছরে ৫৩৫ কোটি টাকা

Last updated: 2025/02/10 at 1:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার যে বিলগুলোতে সবুজ ধানের কচি চারায় দুলতো কৃষকের স্বপ্ন, সেই বিলগুলোতে এখন পানি থৈ থৈ করছে। জলাবদ্ধ বিলগুলোতে বেড়িবাঁধ দিয়ে আমন মৌসুমে কৃষকরা চাষ করছেন মাছ। বেড়িবাঁধের উপর চাষ করছেন বিভিন্ন প্রকার সবজি। সাতক্ষীরা জেলাজুড়ে জলাবদ্ধ এলাকায় এখন কৃষকরা আমনের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন মাছ আর সবজি চাষ করে। তাই কোমর বেঁধে সমন্বিত চাষে নেমেছেন কৃষকরা। সারা ঝরে জমিনে যে দেখা যায়সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার কলাগাছি, রাজাপুর, মহিষাডাঙ্গা, দাঁতপুর এলাকায় গেলে দেখা মেলে এমন দৃশ্য।
এসব এলাকায় যতদূর দৃষ্টি যায় পানির সাথে দেখা মেলে লাউ, শিম, বরবটি, খিরাই, ধুন্দল, ঢেঁড়স, মিষ্টি কুমড়াসহ নানা প্রকার সবজি। এ যেন রূপালি জলের বুকে সিল
আশাশুনি উপজেলার দাঁতপুর এলাকার কৃষক মঙ্গল সরকার বলেন, তিনি লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে শুরু করেন মাছ চাষ। ঘেরে মাছ আর বেড়িবাঁধে সবজি। একসাথে দুই রকম চাষ কীভাবে করলেন-এমন প্রশ্নের জবাবে মঙ্গল সরকার বলেন, ঘেরের মাছের পোনা ক্রয়ের পাশাপাশি বিনিয়োগকৃত অর্থের একটা বড় অংশ চলে যায় ঘেরের বেড়িবাঁধে। তাই ভাবলাম-বেড়িবাঁধের জায়গা ফেলে না রেখে সেখানে সবজি চাষ করি। যেমন ভাবা, তেমন কাজ। বর্ষাকালে ঘেরের পানি মিষ্টি থাকে। তাই এই সময় সবজির বীজ বপন করি। তারপর দেখা যায়, সবজি থেকে ভালো আয় হচ্ছে। লাভও পাঁচ্ছি। সেখান থেকে মাছের সাথে ঘেরের বেড়িবাঁধে বিভিন্ন প্রকার সবজির চাষ করি। মাছ ও সবজি থেকে ধানের কয়েকগুন বেশি আয় করতে পারি।
তালা উপজেলার কলাগাছি গ্রামের অলোক মন্ডল ব্যবসার পাশাপাশি চাষ করেন মাছও। তিনিও একইভাবে ঘেরের বেড়িবাঁধে সবজি চাষ করেন। তিনি বলেন, জোয়ারের পানি আর বৃষ্টির জলের চাপে ঘেরের বেড়িবাঁধ ডুবে যায়। যার কারণে সবজির চারা সব মরে যায়। অনেক ক্ষতি হয় তার। তিনি বলেন, যেভাবে চারাগুলোতে ফলন ধরেছিল এখন থাকলে আমি দেড় লাখ টাকার মতো আয় করতে পারতাম। কিন্তু বৃষ্টির পানি আমার সর্বনাশ করে দিলো।
শুধু অলোক মন্ডল নয়, তার মতো ঠাকুর দাশ, বিকাশ মন্ডল, হরিপদ, মুকুন্দ মন্ডলও লোকসানের ক্ষতির হয়েছেন। তারা বলেন, এবছর বাম্পার ফলন হতো। কিন্তু ঘেরের বেড়িবাঁধে পানি উঠায় সব শেষ হয়েছে। একদিকে সবজি নষ্ট আবার অন্য দিকে বেড়িবাঁধের উপরে পানি উঠায় মাছও ভেসে গেছে।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামের মাছ চাষী ফজর আলী দীর্ঘ ৩০ বছর অন্যের জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন। একই সাথে শুকনো মৌসুমে ধান ও ঘেরের আইলে সবজি চাষ করে লাভবান হয়েছেন তিনি। শ্যামনগর উপজেলার তমিজউদ্দিন তালা চাদ আমির আলী মোকসেদ রাখাল মন্ডল গণেশ মণ্ডল তারাপদ মন্ডল নিরঞ্জন মন্ডল আইয়ুব আলী রেজাউল করিম সাদ্দাম হোসেন। বাবর আলী মহসিন তাইজুল মোতাহার হোসেন মানিক চাঁদ করিম গাজী দীনেশ মন্ডল গোবিন্দ মন্ডল কল্পনা রানী আনছার আলী শফিকুল ইসলাম নয়ন কুমার মনিরুল গাজী তারা সবাই চিংড়ি ঘরের ভেড়িতে জাল দিয়ে মাচা তৈরি করে সবজি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। তা দের
মতোই জেলার বিভিন্ন এলাকার চাষীরা মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বাড়তি আয় করছেন। কৃষক ফজর আলী বলেন, এ পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার তরকারি বিক্রি করেছি। আর সামনে যা বেচা বিক্রি হবে আশা করি এখনও লাখ দুই টাকা হতে পারে। ঘেরপাড়ে উৎপাদিত এসব সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। একই সাথে রাজধানী ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে আসছেন সবজি কিনতে। এতে লাভবান হচ্ছেন চাষীরা। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের।
কৃষকরা বলেন, আমরা ঘেরের বেড়িবাধে সবজি লাগাই। এখন তাতে বরবটি, উচ্ছে, খিরাই, লাউ ও কুমড়োসহ বিভিন্ন প্রকার সবজি উৎপন্ন হচ্ছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপণ্ডপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে সমন্বিত চাষাবাদ। দুই দশক আগেও সাতক্ষীরার বিস্তীর্ণ বিল এলাকায় চাষ হতো সোনালী ধান। তবে নদীখাল ভরাট হয়ে জলবদ্ধতার কারণে গেল দশক থেকে এসব বিলে শীত মৌসুমে ধান ও বর্ষা মৌসুমে করা হচ্ছে মাছ চাষ। একই সাথে এসব ঘেরের আইলে সবজি চাষ করে কৃষি অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন জেলার চাষীরা। বিগত কয়েক বছরে মাছের ঘেরের আইলে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৬৫হেক্টর বেশি জমিতে সবজির চাষ হয়েছে। আমরা যদি এই সমস্ত ঘেরের পাড়গুলো এভাবে সবজি চাষের আওতায় আনতে পারি তাহলে কৃষকগণ তা বিক্রি করে লাভবান হবেন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। চলতি মৌসুমে জেলায় ঘেরের পাড়ে ৯৪০হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যা গত মৌসুমে ছিল ৮৭৫হেক্টর। যেখান থেকে মোট ১৭হাজার ৮৬০টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে উৎপাদিত সবজির বাজার মূল্য অন্তত ৫৩৫কোটি টাকা বলে জানান কৃষি বিভাগের ওই কর্মকর্তা।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই প্রতিবেদককে বলেন আমি অবাক হয়ে গেছি যে সাতক্ষীরার ভেড়িতে উৎপাদিত শব্দের মূল্য 535 কোটি টাকা এটা আমাদের সাতক্ষীরার মানুষের জন্য একটি গৌরবের বিষয় সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের এই গৌরব যাতে টিকে থাকে সেজন্য দল-মত সবার উদ্যে থেকে এটাকে টিকিয়ে রাখতে হবে সেজন্য যা যা দরকার সরকারিভাবেও সহায়তা করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়ায় ডিবি পরিচয়ে ডাকাতিকালে গোয়েন্দা সদস্যসহ আটক ৪
Next Article হোটেল থেকে ভারতীয় যুবতী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?