By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার

Last updated: 2025/10/28 at 11:10 AM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: কপোতাক্ষ নদের বুক চিরে দাঁড়িয়ে আছে চারটি অসম্পূর্ণ কংক্রিটের পিলার। পাশে ছড়িয়ে রয়েছে বালু-খোয়ার স্তূপ, অনেক জায়গায় জন্মেছে আগাছা। নেই শ্রমিক, নেই যন্ত্রপাতি। পাঁচ বছর ধরে চলমান শালিখা ব্রিজের কাজ এভাবেই থমকে আছে। কোটি টাকার প্রকল্পটি টাকার সংকটে আটকে, নাকি সরকারের তদারকির ব্যর্থতায় অচল এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ও খুলনার পাইকগাছার লাড়ুলি ইউনিয়নকে যুক্ত করার উদ্দেশ্যে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পাইকগাছা। ৮০ মিটার দীর্ঘ ব্রিজ ও ৪৪ মিটার ভায়াডাক্টসহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। দায়িত্ব পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জিয়াউল ট্রেডার্স’। শুরুতে কিছু পিলার নির্মাণ হলেও এর পর কাজ আর এগোয়নি।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সরু বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন দুই উপজেলার কয়েক হাজার মানুষ। মাছ, পাট, শাকসবজি ও কৃষিপণ্য নিয়ে ব্যবসায়ীরা প্রতিদিন এই সাঁকো দিয়ে পার হন। ভারী বোঝা ওঠাতে গিয়ে সাঁকো কেঁপে উঠলে অনেকে মাঝপথ থেকে ফিরে আসেন। এতে কৃষকের পণ্য সময়মতো বাজারে পৌঁছায় না।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরের দিন থেকেই শ্রমিকরা কাজ ফেলে চলে যান। পরে রাতের আঁধারে ঠিকাদারি প্রতিষ্ঠান সব যন্ত্রাংশ সরিয়ে নেয়। ফলে নদীর দুই পাড়ে পড়ে থাকে শুধু অসম্পূর্ণ পিলার আর ভাঙা যন্ত্রাংশ।
কাটিপাড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘ব্রিজ হলে এলাকার উন্নয়ন হতো। কিন্তু কাজ ফেলে ঠিকাদার পালিয়ে যাওয়ায় আবারও হতাশ হয়েছি।’ অটোরিকশা চালক কবির মোল্লা বলেন, ‘এই যুগেও নদী পার হতে হচ্ছে বাঁশের সাঁকোতে। ব্রিজ থাকলে কয়রা, পাইকগাছা আর আশাশুনি থেকে মানুষ সহজে খুলনা ও সাতক্ষীরায় যেতে পারত।’
খেশরার একাধিক ব্যবসায়ী ও চাষি বলেন, ‘ব্রিজটা হলে পাইকগাছা ও তালা থেকে মালপত্র সহজে খুলনায় যেত। এখন বাঁশের সাঁকোতে পণ্য টানতে গিয়ে সময় বেশি লাগে, পরিবহন খরচও দ্বিগুণ হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যবসা বা চাষ করতে গিয়ে শুধু ক্ষতি হচ্ছে।’
এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব জানান, ঠিকাদারকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। কাজ শুরু না করায় তার বিরুদ্ধে বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন টেন্ডার আহ্বান করা হতে পারে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আবুল হোসেন দাবি করেন, ‘৫ আগস্টের পর শ্রমিকরা বাড়ি চলে গেছেন। বকেয়া পাওনা ও বিলসংক্রান্ত সমস্যার কারণে কাজ বন্ধ আছে। সমস্যা সমাধান হলে আবার কাজ শুরু হবে।’

জন্মভূমি ডেস্ক October 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুবলারচরে বাগেরহাটের পুলিশ সুপারের মত বিনিময়
Next Article শরণখোলায় যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?