By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা বরো ধানের আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা বরো ধানের আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বরো ধানের আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

Last updated: 2025/11/08 at 12:20 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া উপজেলা জুড়ে আমন ধানকাটা ও মাড়াই কাজ চলমান রয়েছে। এরই মধ্যে বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি তৈরি ও বীজ বপনে তারা ব্যস্ত। দুই ফসলি জমিতে আবাদ করা যাচ্ছে তিন ফসল। কলারোয়ায় বোরো আবাদকে ঘিরে উচ্চ ফলনশীল আগাম জাতের ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বেশি ফলনের আশায় এ ধান চাষ প্রতিনিয়ত বাড়ছে। আর উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।
সরেজমিনে জানা গেছে, উপজেলায় আমন মৌসুমে স্বল্প সময়ের উচ্চ ফলনশীল জাতের ধান বেশি চাষ করা হয়েছে। এতে বেশি ফলন পাওয়ায় কৃষকরা খুব খুশি। আরো বেশি লাভবান হওয়ার জন্য বোরো ধান চাষে উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করছেন। বীজতলা তৈরির জন্য জমি প্রস্তুত করে বীজ বপন করছেন। উপজেলায় বীজের দোকানগুলোতে বেড়েছে কৃষকদের উচ্চ ফলনশীল উন্নত জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকের ফলন ভাল হওয়ায় এবং বাজারে ধানের দাম ভাল পাওয়ায় ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।
তিনি আরো বলেন, মাঠে গিয়ে বীজতলা তৈরি ও চাষের জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কলারোয়ায় উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
জানা গেছে, বিগত বছরের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো আবাদে বাম্পার ফলন হয়। ফলে এবারও কৃষকেরা ব্রি-২৮, রড সুপার, সুপার ৬৩ সহ প্রভৃতি জাতের ধানচাষে ঝুকি পড়েছে। এছাড়া এসব জমিতে নতুন নতুন জাতের জিরাশাইল, পারিজা, বিনা-২৮,২৯, ৫০ এবং বিআর-১০ জাতের ধান রোপন করার কথাও জানান স্থানীয় কৃষকেরা।
এ বিষয়ে উপজেলার দেয়াড়া গ্রামের নাসির শেখ ও চন্দনপুর ইউনিয়নের হোসেন আলী জানান, বোরো আবাদের জন্য বীজতলা বপনের জন্য জমি তৈরি করছেন। বেশি ফলনের জন্য উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করবেন তারা। এতে কম সময়ে বেশি ফলন পাওয়া যাবে। দুই ফসলের জমিতে ৩ ফসল আবাদ করা যায়।
উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এ জন্য ধান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে কর্মকর্তরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সরকারিভাবে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। এছাড়াও আলু সরিষাসহ অন্যান্য রবিশস্য তোলার পর আরো কিছু জমিতে বোরোধান রোপণ করা সম্ভব হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান।

জন্মভূমি ডেস্ক November 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে পর্যটকবাহী বোট উল্টে নারী নিখোঁজ
Next Article সাতক্ষীরার বাজারে বাজারে শীতের সবজির উপস্থিতি, দামে ‌চড়া
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?