By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

Last updated: 2026/03/01 at 3:50 PM
Correspondent 3 hours ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ও আমার বাংলা মা তোর-আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। প্রাকৃতিক নিয়মানুযায়ী বাংলাদেশ ছয় ঋতুর দেশ ৷ যার মধ্যে ঋতুরাজ বসন্ত। যা অজস্র সুভাষিত ফুল ও ফলের ঋতু হিসেবে  সকলের কাছে অতি পরিচিত । যারই ফলশ্রুতিতে চলতি বসন্ত বাতাসে দুলছে মানব জাতির কল্যাণে প্রকৃতির সৃষ্টি সজিনা ও ফুল ছড়াচ্ছে সুঘ্রাণ। বর্তমানে আম মুকুলের সাথে সফর সঙ্গী হিসেবে গাছে গাছে দৃষ্টি নন্দন সজিনা-ফুল যেন প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে ছোট সাইজের কচি সজিনা।  যা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানা যায়। তবুও মাটি বক্ষে  কচি দূর্বা ঘাস আর ঝরে পড়া সজিনা ফুল যেন আবহমান এই সোনার বাংলার এক প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্য সকলকে মনে করিয়ে দেয় প্রিয় শ্যামল বাংলার প্রকৃতিতে ফাল্গুনের মাঝা মাঝিতে গাছে গাছে দুলছে নান্দনিক সজিনা ও ফুলের মনমুগ্ধকর দৃশ্য। বসন্তে এই সময় প্রকৃতিতে পরিবর্তন ও পরিবর্ধনের ছোঁয়া এবং সৌন্দর্যের বিকিরন। তার মধ্যে কেবলই সৌন্দর্যের এই ফুল ঝরে যায় সময়ের আবহে যেটা বর্তমানে পরিলক্ষিত। সকল ফুল ফলের মধ্যে সবজির উৎস্য আর ঔষধীগুনের পরিপূর্ণতায় সম্ভব। এমনই এক ফুল সজিনার ফুল। অত্যন্ত ঔষধী গুন সমৃদ্ধ এই ফুল নানান ধরনের রোগ এর মহাষৌধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ হতে যুগান্তর।বর্তমান সময়ে সজিনা গাছগুলো সেঁজেছে ছোট ছোট সাদা  ফুলে। আমাদের দেশের বাস্তবতায় সজিনা ডাটা যেমন ঔষধী সব্জি হিসেবে বিশেষ ভাবে পরিচিত। তেমনি  সজিনা ফুল ও পাতা অতি উপকারী ঔষধী খাদ্য হিসেবে ভূমিকা রেখে চলেছে। এই ফৃুলে ভিটামিন এ,বি,সি আছে যা ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়ামের মত খনিজ পদার্থ সমৃদ্ধ। ফুলের পাশপাশি এর পাতা অত্যাধুনিক ঔষধী গুনাগুনের অধিকারী। নিয়মিত এই পাতা খেলে হার্ট ভাল থাকা সহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে অতি কার্যকর। একই সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রনে সজিনা পাতার বিকল্প নেই। এছাড়া  ক্ষতিকর কোলেস্টরল কমায় ও হজম শক্তি বৃদ্ধিতে এই পতার গুনের শেষ নেই।  পাতার ভর্তা এবং এই পাতা রান্নাকরে ও খাওয়া হয় এবং সবজির ঘাটতি পূরণ  করে। এক কথায় সজনে গাছ অতি উপকারী বৃক্ষ এর ফুল,পাতা, সজনে সবই ঔষধী গুনে ভরপুর।যা আর কয়েক দিনের মধ্যে সজনে ডাটা বাজারে উঠতে শুরু করবে। সজেন ডাটা সবজি হিসেবে যেমন চমৎকার অনুরুপ মানবদেহের জন্য অতি উপকারী। কেবল সুস্বাদু সবজি নয় স্বাস্থ্য সুরক্ষায় সজনে সবজির তুলনা হয় না।সজনে ফুল ও পাতার ন্যায় এবং অনেকটা একই ধরনের গুনাগুন। সজনে ডাটার সবজি ঠান্ডা জ্বর এবং কাশি উপশম করে। এতে প্রচুর পরিমান ভিটামিন সি থাকায় এটি এন্টি অক্সিজেন হিসেবে কাজ করে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনের পাশাপাশি মানব দেহের,কোলেস্টরেল নিয়ন্ত্রনে রাখতে বিশেষ ভাবে সহায়তা করে। মানুষের শরীরের স্বাভাবিকতা বজায় রাখতে সজিনা ডাটার তুলনা নেই। পেটব্যথা, বদহজম-গ্যাস হলে সজনে ডাটার সব্জি তাৎক্ষনিক ভাবে কাজ করে। ডায়াবেটিস রোগীদের জন্য আশার আলো সজিনা ডাটা। সাতক্ষীরার তালা উপজেলার বাস্তবতায়  বসত বাড়ির আঙিনা থেকে শুরু করে সাম্প্রতিক বছর গুলোতে বানিজ্যিক ভাবে সজিনা চাষ হচ্ছে। অত্যন্ত নরম প্রকৃতির এই গাছের গুড়ি ও ডাল। প্রতি বছরই ডালকাটা হয় এবং নতুন ডালে জন্ম নেওয়া ফুল হতে সজনে সংগ্রহ করা হয়।সজনে গাছের ডাল রোপন করলে প্রাকৃতিক ভাবে ডালের যে অংশ মাটির তলায় রাখা হয় সে স্থান হতে শেকড় গজায়। কয়েকদিনের মধ্যে ডালের উপরের অংশে পাতা তৈরী হয় বা গজায়। সাতক্ষীরার বিভিন্ন এলাকাতে বানিজ্যিক ভাবে উৎপাদিত সজনে জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য এলাকার চাহিদা পুরন করে আসছে।বাজারে নতুন আসলে সজনে ডাটা অবশ্য সব ধরনের ক্রেতাদের পরখ করার সুযোগ হয় না। কারন মূল্য অনেক বেশী থাকে। বর্তমানে সজনে ফুল ও পাতা সংগ্রহের বিষয়টি বিশেষ ভাবে লক্ষনীয়। তবে সময়ের ব্যবধানে জমির উর্বরা শক্তি  কমে যাওয়ায় গাছে সজিনার ধরন কমে গেছে।  সবমিলিয়ে গ্রামীন এই জনপদে এ সব্জী উৎপাদন-চাষে উদ্যোগী বা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলে। অর্থনৈতিক উপার্জনের পাশাপাশি ঔষধী সব্জীর সংস্পর্শে জীবন যাপন সম্ভব হবে বলে স্বাস্থ্য স্থানীয় বিশেষজ্ঞদের অভিমত ।

Correspondent March 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা
Next Article খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?