By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেনে গিজ গিজ করছে মশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেনে গিজ গিজ করছে মশা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেনে গিজ গিজ করছে মশা

Last updated: 2025/06/20 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর ‌: সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেন এখন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও আশপাশে জমে থাকা নোংরা পানিতে লক্ষাধিক মশার লার্ভা স্পষ্ট দেখা যাচ্ছে, যা রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ড্রেনের পানিতে জমে আছে পঁচা ময়লা ও পলিথিনজাত বর্জ্য। এসব স্থানে অনায়াসে জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার বাহক এডিস ও কিউলেক্স মশা। ফলে চিকিৎসা নিতে এসে রোগীরা যেমন একদিকে অসুস্থতা নিয়ে ভুগছেন, অন্যদিকে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছেন।
হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, শৌচাগার ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কুশখালি গ্রামের আব্দুল নামে এক রোগী বলেন, পাশের ড্রেনে প্রচুর মশা, পানি জমে থাকে বলে আরও বেশি হয়। মশারি ছাড়া এখানে থাকা যায় না।
আরেকজন রোগীর স্বজন বলেন, রোগীকে সুস্থ করতে হাসপাতালে এনেছি, কিন্তু এখন মশার কামড়েই যেন আরও অসুস্থ হয়ে পড়ছে। বারান্দায় রাতে এক মুহূর্ত শান্তি নেই।
হাসপাতালের এই করুণ অবস্থায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গ ও অন্যান্য রোগের প্রকোপ বাড়তে পারে।
এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাসপাতালের গ্রাউন্ড লেভেল নিচু, আর ড্রেনের লেভেল অনেক উঁচু। তাই বৃষ্টিতে পানি জমে থাকে। আমরা বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের সচিব স্যারের সাথেও আলোচনা করেছি। ড্রেন ঠিক করতে কোটি কোটি টাকা লাগবে, যা এখনই সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমরা সচেতনতা তৈরি করছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে।
তিনি আরও দাবি করেন, গত এক বছরে এখানে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়নি। তবে স্থানীয়দের প্রশ্ন, ডেঙ্গুর প্রকোপ দেখা না গেলেও এমন অনিয়ম, নোংরাভাব এবং উদাসীনতা কবে দূর হবে? প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ১০০ বোতল মদসহ নয়লক্ষাধিক টাকার পন্য আটক
Next Article ভারী বৃষ্টি থাকবে আরও তিন দিন
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?