By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা সীমান্তে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা সীমান্তে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

Last updated: 2025/09/22 at 3:32 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যরা তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ ১৪৩ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম প্রতিনিধিত্ব করেন।

পতাকা বৈঠকের মাধ্যমেই ভারতে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ভারত থেকে ফেরত আসা ১৫ জনের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।

এরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে নূরন্নবী গাজী (৪০), তার স্ত্রী মুর্শিদা খাতুন (৩৫), ছেলে আলম গাজী (১২), মেয়ে হালিমা পারভিন (৯), একই গ্রামের আরশাদ ঢালীর ছেলে মেহের আলী ঢালী (৬০), তার স্ত্রী তহমিনা খাতুন (৫৫), মেয়ে রিনা পারভিন (২০), একই উপজেলার পাটাখালি (জোড়সিং) গ্রামের ফজর আলী মিঞার ছেলে আনিছুর রহমান (৩৬), তার স্ত্রী মায়মুনা খাতুন (৩০), ছেলে মুস্তাকিম মালী (১০), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিমা মন্ডল (২৯), মেয়ে সুপর্ণা রায় (৬), যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সুফল মন্ডলের ছেলে দীপু মন্ডল (২০) ও শরিয়তপুর জেলা সদরের আজিজুল ইসলামের মেয়ে আমেনা আক্তার (২০)।

কয়রার মেহের আলী ঢালী জানান, তারা আড়াই বছর আগে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতে যান। কিন্তু বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ব্যাপক হারে ধরপাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। গত শনিবার রাতে তারা বসিরহাট মহাকুমার আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। এরপর তাদেরকে বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, রবিবার রাতে বিজিবি ১৫ বাংলাদেশিকে থানায় জমা দিয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জন্মভূমি ডেস্ক September 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাখালগাছিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
Next Article সাগরে লঘুচাপ: ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস
আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?