By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতবাড়িয়ায় আওয়ামী লীগ অফিস উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সাতবাড়িয়ায় আওয়ামী লীগ অফিস উদ্বোধন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সাতবাড়িয়ায় আওয়ামী লীগ অফিস উদ্বোধন

Last updated: 2024/08/01 at 3:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : চলমান কোটা সংস্কারের দাবী নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলছে আন্দোলন। কোটা বিষয়ে আদালতের রায়ে সুরাহা হলেও থামেনি আন্দোলন। ছাত্র আন্দোলনে বিভিন্ন সুবিধাবাদী ও নৈরাজ্যবাদী গোষ্ঠি ঢুকে নাশকতা চালানোয় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ক্ষমতাশীল আওয়ামী লীগের পক্ষ থেকেও রয়েছে নির্দেশনা। এ সংকটময় মুহুর্তে দলীয় নির্দেশনা বাস্তবায়নে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সক্রিয় ও শক্তিশালী উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, বিভিন্ন নির্দেশনা ও কর্মীদের সক্রিয় রাখতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সভা করছেন তিনি। তাঁর সক্রিয় ও দৃশ্যমান উপস্থিতি নেতাকর্মীদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করছে বলে জানান ইউপি চেয়ারম্যান ও বাহিরদিয়া মানসা-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও মাঠে রয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু জানান, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত আস্থাভাজন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ স্বপন দাশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের অভিভাবক। আমরা তাঁর নির্দেশনা মেনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে রয়েছি।
সর্বশেষ বুধবার (৩১ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন দাশ বলেন, শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকার। এটা যে কেউ করতে পারে। কিন্তু আন্দোলনের নামে এই জনপদে নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।
মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. রোস্তম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. রেজাউল করিম ফকির। ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল ফারাজী’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ নেতা শেখ আলমগীর হোসেন, শেখ দেলোয়ার হোসেন, সুনীল কুমার দে, রবিউল ইসলাম রবি, আসাদুজ্জামান মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হাওলাদার, কৃষকলীগ নেতা জিয়াউর রহমান (জিয়া), হাওলাদার দেলোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার হোসেন ও আমির হোসেন চাঁন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
Next Article বাগেরহাটে শোক র‌্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?