By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাদ মুসা গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাদ মুসা গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাদ মুসা গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Last updated: 2024/06/06 at 1:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের কর্ণধার মো. মহসিন ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক শামীমা নার্গিস চৌধুরীকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

বিষয়টি নিয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম বলেন, প্রিমিয়ার ব্যাংকের ৭টি মামলার মোট ৪৬৭ কোটি টাকার চেক ডিজঅনার হয়েছে। আজকের মামলাটি ছিল ৫ কোটি ১৬ লাখ টাকার। এর আগে প্রধান বিচারপতির আলাদত থেকে তাকে আজকের দিন পর্যন্ত সময় দিয়ে বলা হয়েছিল, ৬ জুনের মধ্যে ৫ কোটি টাকা দিলে বিদেশ যেতে অনুমতি দেওয়া হবে। তবে আজ তারা টাকা না দিয়ে আরও সময়ের আবেদন করেন।

তিনি আরও বলেন, এর আগে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে সেটি হাইকোর্ট স্থগিত করেন ৬ মাসের জন্যে। পরে মামলা চেম্বার আদালত হয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে আসে।

মোহাম্মদ মহসিন নগরের পূর্ব নাসিরাবাদের হাজি নুর আহমদ রোডের চৌধুরী ভিলার বাসিন্দা। তার বিরুদ্ধে ১০টি ঋণ খেলাপের মামলা রয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ মুসা গ্রুপের ৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালত আদেশে উল্লেখ করেছেন, ঢাকা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা থেকে এমএ রহমান ইন্ডাস্ট্রিজের নামে ৮৩ কোটি টাকা ২০ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা ঋণ নেন মোহাম্মদ মহসিন। কিন্তু তা পরিশোধ না করে মেরে দেওয়ার ঘটনায় খেলাপি হয়ে যায়। তারপর খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ মামলা হয়। ২০২৩ সালের ২৬ নভেম্বর মামলাটি করা হয়। এ ঋণ দুই বার পুনঃতফসিল করা হয়। সুদও মওকুফ করা হয়েছে। তারপরও মহসিন কোনো ঋণ পরিশোধ করেননি। এ অবস্থায় বিবাদীরা বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করে দেশত্যাগের পাঁয়তারা করছেন। তাই আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজার সব মানুষকে হত্যা করতে চায় ইসরায়েল: পুতিন
Next Article গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?