By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাবেক আইজিপি মামুন ফের ৪ দিনের রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাবেক আইজিপি মামুন ফের ৪ দিনের রিমান্ডে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাবেক আইজিপি মামুন ফের ৪ দিনের রিমান্ডে

Last updated: 2024/09/29 at 2:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ডেস্ক নিউজ : সরকারি চাকরিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার আট রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর গত ২৪ সেপ্টেম্বর চানখারপুল এলাকায় ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সোমবার থেকে ফের কর্মবিরতিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা
Next Article গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?