By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

Last updated: 2024/08/27 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।

ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিবির সূত্র জানিয়েছে, আরাফাত গত পাঁচ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ খবর আসে গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন। সেই মোতাবেক সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি। এখন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ও জানায় সূত্রটি।

বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরাফাত।

এর আগে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসমক্ষে দেখা যায়নি। আরাফত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাংক হিসেবে কাজ করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে একই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত। আর দলীয় পদপদবীর ক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। আরাফাতের বাবা মোহাম্মদ সেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। আরাফাত অভিনেত্রী শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা
Next Article মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?