By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

Last updated: 2024/08/29 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৮ আগস্ট ) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে ইমরান খান জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামের স্বর্ণ শ্রমিক নিহতের ঘটনায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায়ও আসামি করা হয় সাবেক এই বাণিজ্যমন্ত্রীকে।

এদিকে ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

টিপু মুনশি ২০০৮ সাল থেকে টানা চার বার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে বাণিজ্যমন্ত্রী করা হয়। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় বরাবরই তিনি সমালোচিত হয়েছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আন্দোলনে দেশজুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশের গুলিতে হাজারের কাছাকাছি মানুষ নিহত হন। এসব ঘটনায় ইতোমধ্যে সারাদেশে কয়েক শ মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের।

ইতোমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরাও আছেন গা ঢাকা দিয়ে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সালমান-আনিস-সাদেক-জিয়া ফের রিমান্ডে
Next Article ঝিকরগাছা মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষের পক্ষ বিপক্ষে দুটি রাজনৈতিক দল!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 5 hours ago
অর্থনীতিজাতীয়

শীর্ষ বাজারগুলোতেই কমেছে পোশাক রফতানি

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?