By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

Last updated: 2024/09/30 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

খুমেক হাসপাতাল ধর্ষণের শিকার নারীকে অপহরণের অভিযোগ

জন্মভূমি রিপোর্ট : ধর্ষণের শিকার নারীকে অপহরণে অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও সাবেক ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাকে এ নির্দেশ দেয়া হয়। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসির সামনে থেকে ফিল্মিস্টাইলে এ অপহরণের ঘটনা ঘটে।
গতকাল দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। এ ছাড়া এজাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান এজাজের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুর রহমান, গাজী আব্দুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম সুমন, সাদ্দাম গাজী, ইমরান হোসাাইন, হেদায়েত মোড়ল, রবিউল ইসলাম, আকাশ, স্বাধীন , সোহেল মোল্লা, পিয়াস, শিউলী বেগম, সবুরননেছা, ইব্রাহীম গাজী ও আনোয়ার পারভেজ শাওন।
আদালত সূত্রে জানাগেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহম্মেদ। গত ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিেিত ভর্তি হয়। পরদিন বিকালে হাসপাতালের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
আদালতে বাদি অভিযোগ করেন, অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার পূর্বে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। আসামিরা অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হন। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আবার মামলা করেছেন।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, বর্তমানে দেশে আইনের শাসন পুন: প্রতিষ্ঠা হওয়ায় ধর্ষণের শিকার মেয়েটি আমাদের কাছে আসে। এখন সে ভয়ভীতি থেকে মুক্ত হয়ে সত্য কথা বলার জন্য প্রস্তুত। তার বক্তব্য শুনে এবং তাকে সহযোগিতা করার জন্য আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এজাহারে উল্লিখিত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আদালত যদি এজাহার গ্রহণের নির্দেশ দেন, তাহলে অবশ্যই আমরা সেই হিসেবে মামলা গ্রহণ করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিভাগে বেড়েই চলেছে ডেঙ্গু, খুলনা রয়েছে শীর্ষে!
Next Article শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: বকুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?