By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাবেক সংসদ সদস্য আবুল হোসেনের ইন্তেকাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সাবেক সংসদ সদস্য আবুল হোসেনের ইন্তেকাল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সাবেক সংসদ সদস্য আবুল হোসেনের ইন্তেকাল

Last updated: 2023/07/02 at 2:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা-১ আসনের সাবেক এমপি শেখ আবুল হোসেন দিল্লি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

গত বৃহস্পতিবার রাতেই দিল্লিতে অবস্থানরত  মরহুমের কন্যা তানি ফোনে জানান, আবুল হোসেন ক্লিনিক্যালি ডেড। ডাক্তারের ডিক্লিয়ারের অপেক্ষায় ছিলেন তারা। এর কয়েক ঘন্টা পরেই জানা যায়, জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন সদা হাসিখুশি, সদালাপী শেখ আবুল হোসেন, যিনি দাদা হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন।

আবুল হোসেনের এক শুভানুধায়ী জানান, বন্ধু মহলে প্রচন্ড আড্ডাবাজ ও অতিথিপরায়ণ ছিলেন তিনি। নিজেও খেতেন, মানুষকেও খাওয়াতেন। সকালের নাস্তা কিংবা দুপুরে বা রাতের খাবারও তিনি দলবল বা সাথের লোকজন নিয়ে খেতেন। পুরা রোজার মাস রীতিমতো রুম ভর্তি লোকজন নিয়ে ইফতার করতেন। সহজেই মানুষকে আপন করে নিতেন, মানুষের উপকার করতেন। মাছ মারার প্রচন্ড নেশা ছিলো, বিভিন্ন প্রতিযোগিতায় মাছ মারায় অংশ নিতেন। খুব সহজ, সরল, সাদা মনের মানুষ ছিলেন, মানুষকে সম্মান করতেন।

৮৮ তে বছর দেড়েক সময়ের জন্য স্বতন্ত্রভাবে এমপি হলেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এমপি হিসাবেই পরিচিত ছিলেন। এমপি হবার আগে তিনি নিজ এলাকায় কমিশনারও ছিলেন।  আপন ছোট ভাই জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রয়াত শেখ আবুল কাশেমকে অত্যাধিক ভালোবাসতেন। মূলত দুর্বৃত্তদের গুলিতে আবুল কাশেম নিহত হন। ক্রসফায়ারে আপন ভাইপো ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটু, অসুস্থ হয়ে নিজের ছেলে বাবু মারা যাবার পর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেন।

এর আগে বিভিন্ন সময়ে জাতীয় পার্টি খুলনা জেলা ও নগরের সভাপতি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ছিলেন, ব্যক্তিগতভাবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়াারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব নিজেও তাকে পছন্দ করতেন। খুলনা আসলে এরশাদ সাহেব তার বাসায় বেশ কয়েকবার এসেছেন। বিএনপি আওয়ামী লীগ কিংবা খুলনার অন্যান্য রাজনৈতিক ও ইসলামিক দলের নেতাদের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক বরাবরই ছিলো। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার সাথেই তিনি মিশতেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫
Next Article জোড়াগেটে ৬ হাজার পশু বিক্রি: হাসিল আদায় ২ কোটি ২১ লাখ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?