By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সারাদেশে একদিনে ১২ যানবাহনে আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সারাদেশে একদিনে ১২ যানবাহনে আগুন
জাতীয়তাজা খবর

সারাদেশে একদিনে ১২ যানবাহনে আগুন

Last updated: 2025/11/13 at 2:14 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার (১২ নভেম্বর) থেকে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুল খালিদ জানান, বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো দুর্বৃত্ত গাড়িটিতে আগুন দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায় বলে দাবি করছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।‌ তবে আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে আরও দুই জায়গায়। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় বুধবার রাত পৌনে ৩টার দিকে এবং পল্লবীতে ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে রাত ১২টা ১০ মিনিটে আগুন দেওয়া হয়।
তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। টাঙ্গাইলের বারই খোলায় যাত্রীবাহী বাসে রাত ১২টা ২৫ মিনিটে, গজারিয়া মুন্সিগঞ্জ আকিজ পেপার মিলের সামনে ৩টা ৩৮ মিনিটে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়া ভোর ৪টা ৪০ মিনিটে গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশে একটি পিকআপ, পাজেরো জিপে এবং শরিয়তপুরের নাওডোবা গোল চত্বরে এই ট্রাকে সকাল ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচরে এক চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর। হাতবোমার বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

জন্মভূমি ডেস্ক November 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ
Next Article জিয়াউর রহমান হত্যায় হাসিনা- এরশাদ জড়িত: কর্নেল অলি

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?