By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমবে তাপমাত্রা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমবে তাপমাত্রা
জাতীয়

সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমবে তাপমাত্রা

Last updated: 2025/06/11 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সারাদেশে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। একইসঙ্গে বাড়ছে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা। দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু এলাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তাপপ্রবাহ পরিস্থিতি
নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, এবং দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। তবে এসব জায়গার তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে অধিদফতর।
আগামী কয়েক দিনের পূর্বাভাস
বৃহস্পতিবার (১২ জুন): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ভারী বৃষ্টিও হতে পারে।
শুক্রবার (১৩ জুন): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার (১৪ জুন): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহীর কিছু অংশে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রোববার (১৫ জুন): একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বেশ কয়েকটি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সামনের পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে।
নদীবন্দর অঞ্চলে সতর্কতা
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাজেটে প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশেরও বেশি বাড়াল পাকিস্তান
Next Article ফের বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 10 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?