By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সারা দেশে মামলা কমাতে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সারা দেশে মামলা কমাতে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা
সাতক্ষীরা

সারা দেশে মামলা কমাতে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা

Last updated: 2025/05/06 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সারাদেশের মামলা জট কমাতে সুপ্রিম কোর্ট থেকে ইতোমধ্যে ১২দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বিচার নিষ্পত্তি আরও সহজ করার জন্য আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। সাতক্ষীরায় পৌনে এক লক্ষ মামলা পেন্ডিং রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এখানে অনেক বিচারক নিয়োগ দেয়া হয়েছে এবং আরো বিচারকের পদ সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সাতক্ষীরাতে বিচারকের তুলনায় মামলা অনেক বেশি, তার পরও এখানে নতুন মামলা দাখিলের চেয়ে নিষ্পত্তি বেশি হচ্ছে।বিচারপতি মাহমুদুল হক প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মনে রাখা উচিত, এই মামলা জট একদিনে হয়নি। এগুলো শত বছরের মামলা জট। যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে। তিনি বলেন, ইদানিং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারনে মানুষ তাদের অধিকার সম্পর্কে বেশি সচেতন। আগে মানুষ গ্রামে বা পঞ্চায়েতে বিচার করে সমস্যা সমাধান করে ফেলত, এখন সেটা আর হয় না। অধিকাংশ বিরোধ কোর্টে চলে আসে। ফলে মামলার আধিক্য বৃদ্ধি পেয়েছে।সোমবার (৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরার আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শতশত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাতেও বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মিত হয়েছে।ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক এড. এমদাদুল ইসলাম, জিপি এড. অসিম কুমার মন্ডল, পিপি এড. শেখ আব্দুস সাত্তার, নারী শিশু পিপি এড. শেখ আলমগীর আশরাফসহ বিচার বিভাগ সাতক্ষীরার বিচারকবৃন্দ এবং আইনজীবীবৃন্দ।‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি সাতক্ষীরার বিচার বিভাগীয় বিচারকগণের সঙ্গে একমত বিনিময় সভা করেন।এছাড়াও তিনি সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর পরিদর্শন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে তালার ইউএনও শেখ রাসেলের বদলী
Next Article সাতক্ষীরায় আম পাড়া শুরু, বাজার সংকটে চাষি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে মাল্যদান, রাতে ভাংচুর করে অগ্নিসংযোগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?