By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬

Last updated: 2024/09/08 at 4:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূিম ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয় যাত্রীই নিহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটারা গ্রামের রেজাউল করিম (৫৭), তার ছোট ভাই আব্দুল মজিদ (৪৮), একই গ্রামের তারেক রহমান (৫৫), তার ছোট ভাই নুরুজ্জামান আলী (৫০) এবং একই গ্রামের মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মারা যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর আলম নামে একজনকে স্থানীয় নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, চালকসহ অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। ঘটনাস্থলে তিনজন মারা যান এবং হাসপাতালে তিনজন।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলছে আশুলিয়ার সব পোশাক কারখানা
Next Article বাণিজ্যমেলা জানুয়ারিতেই শুরু হবে : বাণিজ্য উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?