By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার
খেলাধূলা

সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

Last updated: 2025/10/21 at 2:37 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।
গত ম্যাচে আলোচনার তুঙ্গে ছিল মিরপুরের কালো উইকেট। এই ম্যাচেও যথারীতি স্পিন-বিষে ক্যারিবীয়দের বধ করার লক্ষ্যে নামছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। দ্বিতীয় ওয়ানডেতেই একাদশে রাখা হলো তাকে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।
এদিকে স্পিনে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দলে ঢুকেছেন আকিল হোসেন। রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

জন্মভূমি ডেস্ক October 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন তাকাইচি
Next Article দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি
আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 15 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 1 day ago
খেলাধূলা

বিশ্ব লিজেন্ডস লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

By Janmobhumi Desk 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?