By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

Last updated: 2024/02/19 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলেন্ডার বিস্ফোরণে ছায়েদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আধার মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত অটোরিকশা চালক জাহিদ আলম (২৭) সোনাগাজীর নোয়াবপুর ফতেহপুর গ্রামের কবির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। গ্যাস ঢোকানোর সময় হঠাৎ অটোরিকশার সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ফিলিং স্টেশনটির কর্মচারী ছায়েদুল ইসলাম রনির শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি অটোরিকশাচালক জাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের চাচা মুসলিম উদ্দিন বলেন, দুইমাস আগে রনি ফেনী সদর উপজেলার ধর্মপুর কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার রিংকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আগামী সপ্তাহে অনুষ্ঠান করে বউ ঘরে তোলার কথা ছিল। সে দীর্ঘদিন ধরে প্রাইম ফিলিং স্টেশনে চাকরি করতেন। রাতে ডিউটি শেষ করে সোমবার সকাল ৮টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু একটি সিএনজচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মো. শাহীনূর আলম সুমন বলেন, বিস্ফোরণের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত ফিলিং স্টেশনের কর্মচারীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুস্তাফিজকে নিয়ে বড় সুখবর পাওয়া গেল
Next Article জয়পুরহাটে কৃষক আবু হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 9 seconds ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 15 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?