By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সিলেট নগর ও ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিলেট নগর ও ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিলেট নগর ও ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

Last updated: 2024/07/02 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সিলেটে নদ-নদীর পানি বেড়ে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে এবং ইতিমধ্যে চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিপাতে ডুবেছে নগরের বেশ কয়েকটি এলাকা। পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের তিনটি নদীর ৬টি পয়েন্টে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) চেরাপুঞ্জিতে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এর আগেরদিন ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে এই পানি বাংলাদেশে বিভিন্ন নদ-নদীর মাধ্যমে প্রবেশ করে সিলেটে পানি বৃদ্ধি করছে। এ ছাড়াও আগামী ৩ দিনে ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সিলেটের কুশিয়ারা নদীর ৪টি পয়েন্ট, সুরমা নদীর একটি পয়েন্ট ও সারি-গোয়াইন নদীর একটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ৭৭ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ২৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৫ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার ও সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর সময়ের সঙ্গে বাড়ছে সুরমা নদীর সিলেট পয়েন্টেও পানি। বিপৎসীমা থেকে মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট পয়েন্টে পানি। এর আগে সোমবার সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়াতে তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভারতের চেরাপুঞ্জি ও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অনেক জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। কানাইঘাট পৌর শহর পানিতে নিমজ্জিত হয়েছে।

পানিতে আবারও নগরের বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। দেখা যায়, নগরের তালতলা, উপশহরে বেশ কয়েকটি ব্লক, যতরপুর, ঘাসিটুলা, শামীমাবাদ ও মাছিমপুর এলাকা পানিতে তলিয়ে গেছে।

উপশহর সি ব্লকের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী এরশাদ আলী বলেন, ‘রাতে আমার ঘরে পানি ঢুকেছে। এখনো ঘরে হাঁটু সমান পানি রয়েছে। বৃষ্টি হলেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এখন পানি কিছুটা কমলেও বাসা থেকে নামেনি। আমরা যারা নিচতলায় থাকি, তাদের সব সময়ই দুর্ভোগ পোহাতে হয়।’

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেট ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যার কারণে বাংলাদেশে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পূর্বের বন্যাকেও ছাড়িয়ে যাবে।

এদিকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ২৪৫ বর্গ কিলোমিটার এলাকা এবং ১৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়াও প্রায় দেড় হাজার হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী রয়েছেন ১৯ হাজার ৭৫০টি পরিবার। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯৮ হাজার ৬০০ জন।

এ ছাড়া ৫৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে তিনটি আশ্রয় কেন্দ্রে ৮১টি পরিবার ও ২৯টি গবাদিপশু আশ্রয় নিয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, গোয়াইনঘাটে বন্যা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকেরা আগের মতো একযোগে কাজ করছেন। চলমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ সহায়তার পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিকেন প্রদান করা হচ্ছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন বলেন, ‘কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর শহর পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি। এখনো পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে ওঠেননি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিআইডাব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট
Next Article রেশন দুর্নীতি-কাণ্ডে ইডিকে ৭০ লাখ দিতে চান ঋতুপর্ণা!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?