By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিশেলসের কাছে হারল বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সিশেলসের কাছে হারল বাংলাদেশ
খেলাধূলা

সিশেলসের কাছে হারল বাংলাদেশ

Last updated: 2023/03/29 at 2:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ফিফা টায়ার এক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল সফরকারী সিশেলসের কাছে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজকের এই পরাজয়ে ১-১ ম্যাচের সমতায় শেষ হলো সিরিজটি। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল  বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে ড্র করতে পারলেও সিরিজ নিশ্চিত করতে পারতো কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ পিছিয়ে  থাকা আফ্রিকান দলটির বিপক্ষে  ড্র তো দূরের কথা পরাজিত হয়ে সিরিজ নিশ্চিতে ব্যর্থ হয়েছে জামাল ভুঁইয়ার দল।

এখানেই শেষ নয়, বাংলাদেশের দলটি শতভাগ পেশাদার হলেও এর ধারে কাছেও নেই সিশেলস। বাংলাদেশ সফরে আসা দলটির সদস্যরা ফুটবলের পাশাপাশি অন্য পেশায়ও জড়িত।

আজ অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশুন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোল খরা দূর করেন সফরকারী দলের মাইকেল ইয়ান। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিশেলসকে এগিয়ে দেন তিনি। নিজেদের বক্সে বাংলাদেশ দলের সাদ উদ্দিন সিশেলসের ডিফেন্ডার ডেরিল বারট্রান্ডকে ফাউল করায় পেনাল্টির নির্দেশটি দেন  কর্তব্যরত ভুটানের রেফারি পেমা টিসেওয়াং। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইয়ান।

দুই মিনিট পরেই গোলটি পরিশোধ করার সুযোগ পেয়েছির স্বাগতিক বাংলাদেশ। ৬৪ মিনিটে ডি বক্স থেকে বদলী খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের জেড়ালো শটের বলটি অসাধারণ দক্ষতায় ডান দিকে ডাইভ দিয়ে প্রতিহত করেন সিশেলস এর গোল রক্ষক আলভিন রড্ডি।

শেষ দিকে আরো কয়েকটি আক্রমন করেছে স্বাগতিকরা। কিন্তু সফল ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ মুহুর্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয় ফরোয়ার্ড এলিটা কিংসলে।

সোহেল রানার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে তিনি বাঁ পায়ে শট নিলে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের ৮৬ তম মিনিটে অধিনায়ক জামাল ভুঁইয়ার জোড়ালো শটের বল চলে যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে। ফলে আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক সুমনের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
Next Article অভয়নগরে বাক প্রতিবন্ধী কিশোরীর ওপর হামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলে সুপেয় পানি পাচ্ছে এক লাখ মানুষ

By Correspondent 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 13 hours ago
খেলাধূলা

বিশ্ব লিজেন্ডস লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

By Janmobhumi Desk 14 hours ago
খেলাধূলা

যোগ্যতা প্রমাণের জন্য নেইমারের হাতে এখনো দুই মাস আছে : আনচেলত্তি

By Janmobhumi Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?