By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুইডেন-বেলজিয়ামের ম্যাচ চলাকালে গুলি, দুই সমর্থকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সুইডেন-বেলজিয়ামের ম্যাচ চলাকালে গুলি, দুই সমর্থকের মৃত্যু
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সুইডেন-বেলজিয়ামের ম্যাচ চলাকালে গুলি, দুই সমর্থকের মৃত্যু

Last updated: 2023/10/17 at 1:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ইউরো বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান ফুটবলের শক্তিশালী দুই দেশ বেলজিয়াম এবং সুইডেন। দুই দলের প্রত্যাশা ছিল, প্রতিযোগিতামূলক এক ম্যাচের। তবে শেষ পর্যন্ত আর তা হয়নি। স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলায় দুই ফুটবল সমর্থকের মৃত্যুর জেরে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

তার আগে ৪৫ মিনিটের খেলায় ছিল ১-১ সমতা। ভিক্টর গায়কোরেসের গোলে ম্যাচ শুরুর ১৫ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। ৩১ মিনিটে গোল শোধ করেন বেলজিয়ামের রোমেলু লুকাকো। স্পটকিকে লক্ষ্যভেদ করেন তিনি। ১-১ সমতা নিয়েই টানেলে ফেরে দুই দল।

এরপরেই দুই দলকে জানানো হয় ব্রাসেলসে সন্ত্রাসী হামলার খবর। ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিহত দুজন সুইডেনের জার্সি পরিহিত ছিল। এরপরেই দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং উয়েফার কর্মকর্তারা ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেন।

উয়েফার দেওয়া বার্তায় বলা হয়, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজক সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেলজিয়াম এবং সুইডেনের মধ্যকার ২০২৪ সালের ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

বেলজিয়ামের স্টেডিয়ামে এরপরই ‘সুইডেন’ এর নামে স্লোগান দেওয়া শুরু হয়। ৩৫ হাজার দর্শক সুইডেনের সমর্থনে ব্যক্ত করেন। তবে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে তখন পর্যন্ত তাদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন নিশ্চিত করেন, ম্যাচের মধ্যবিরতিতে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে, ‘সকলেরই মন ভারাক্রান্ত আর সব খেলোয়াড়ই এই ম্যাচ আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১১ বছর পর বাবা হলেন জিৎ
Next Article জয়িতা টাওয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?