By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৭টি নৌকাসহ ৫ জেলে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৭টি নৌকাসহ ৫ জেলে আটক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৭টি নৌকাসহ ৫ জেলে আটক

Last updated: 2025/09/19 at 1:46 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ডেপুটি রেঞ্জার আনোয়ার হোসেনের নেতৃত্বে নোটাবেঁকীর টহলফাঁড়ির সদস্যরা রায়মঙ্গল নদীর বাওনে নোটাবেকীর অভয়ারণ্য থেকে তাদের আটক করে। এসময় একই এলাকা থেকে সাতটি ডিঙি নৌকা ও সাদা মাছসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেন আভিযানিক দলের সদস্যরা।

আটক জেলেরা হলো শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের আশরাফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৬), মৃত রশিদ সরদারের ছেলে রফিকুল সরদার (৩৮), কালিঞ্চি গ্রামের মৃত মোরশেদ শেখের ছেলে রেজাউল (৪৩), আজিজুল গাজীর ছেলে জাহিদুল (২২) ও গোলাখালীর মৃত সুশীল মন্ডলের ছেলে দুখে মন্ডল (৪০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান এসব জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে মাছ শিকারের জন্য সুন্দরবনে প্রবেশ করে।

শেষ ‌পর তারা সংরক্ষিত অভয়ারণ্য ঢুকে মাছ শিকার করছিলেন। সকলকে আটকের পর বন আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এই প্রতিবেদকের কথা হয় খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সাথে তিনি এই প্রতিবেদককে জানান সুন্দরবনে রেট এলাট জারি করা হয়েছে বনরক্ষী ,নৌ বাহিনী ,কোস্ট গার্ড , ও ‌নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী বিরোধীহীনভাবে টহল করছে সুন্দরবনে তিন মাস প্রবেশ অধিকার প্রত্যাহারের পর থেকে নানান অপকর্মে জড়িয়ে পড়েছে জেলেরা সে কারণে প্রতিনিয়ত অপরাধের দায়ে আটক হচ্ছে জেলেরা তাদের বিরুদ্ধে বিভাগীয় বনমামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। তিনি আরো বলেন যতদিন যাবে তত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুন্দরবন নিয়ে কঠোর অবস্থানে যাবে কোন কায়দায় বিশ্বের ঐতিহ্যবাহী সুন্দরবনে অপরাধ বরদস্ত করা হবে না।

সুন্দরবনের নানামুখী‍অপকর্ম নিয়ে এই প্রতিবেদকের সাথে ‌ ০১৭১১ ৫২৬০৬৬এই‌মোঠো ফোনে কথা হয় জলবায়ু ,পরিবেশ , পানি,ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজিওয়ানা হাসানের সাথে তিনি এই প্রতিবেদককে বলেন শুধু বনজীবীদের ঘাড়ে দোষ চাপালে হবে না আমরা এখানে বসে সকল তথ্য সংগ্রহ করেছি এর সাথে কিছু অসাধুবনরক্ষীরা সুবিধা নিয়ে বনজীবীদের অপরাধ করতে সহযোগিতা করছে। তিনি ‌আরো বলেন এই সমস্ত অভিযোগের কথা আমি বারবার প্রধান ধন সংরক্ষক সিসি এফ, আমির হোসেন চৌধুরী কে বলেছে কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কিনা তৃণমূল পর্যায়ে কোনো নির্দেশনা গেছে কিনা আমি এখনো জানতে পারিনি সিসিএফ এর কাছে বিষয়গুলো জানতে চাইলে তিনি বলেন স্যার তৃণমূল পর্যায় পর্যন্ত এই সমস্ত অপরাধ দমন করার জন্য কঠোর বার্তা পাঠানো হয়েছে। কিন্তু তারপরেও সকালে উঠে দেখি বিভিন্ন পত্রিকার পাতায় সুন্দরবনের নানামুখী অপরাধের কর্মকান্ড। তিনি আরো বলেন বনরক্ষীরা যতদিন শতভাগ সততা না হবে ততদিন সুন্দরবনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ সরিষায় ভূত থাকলে ভূত তাড়াবে কি করে।

জন্মভূমি ডেস্ক September 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ৯৮ বোতল মদসহ ১৪ লক্ষাধিক টাকার ঔষধ আটক
Next Article সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬২
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?