By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনের জেলে পরিবারে  উল্লাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সুন্দরবনের জেলে পরিবারে  উল্লাস
জাতীয়জেলার খবর

সুন্দরবনের জেলে পরিবারে  উল্লাস

Last updated: 2022/09/01 at 8:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 
অনেক কষ্টে কেটেছে তিনটা মাস ।  সুন্দরবনের পাস পারমিট  বন্ধ থাকায় মাছ কাঁকড়া ধরতে পারেনি।  রোজগার  ও ছিলোনা  ঋণে জর্জরিত হয়ে গেছি। সুন্দরবন খুলেছে । এখন অভাব অনটন কিছুটা হলেও কমবে। এভাবে বলছিলেন কয়রা উপজেলা সদর ইউনিয়নের 2 নং কয়রা গ্রামের  বাসিন্দা  বনজীবি কামরুল  ।
 একই গ্রামের বনজীবী  আজিজুল  শেখ,আবু সাইদ সেখ, সাহেব আলী, অহিদুজ্জামান মিন্টু সহ আরো কয়েকজন জেলে বলেন দীর্ঘদিন  সুন্দরবন বন্ধ ছিল,সবার আগে পাস নিতে এসেছি, অনুমতি নিয়ে আগে যেতে পারলে বেশি মাছ পাব এজন্য আগে এসেছি।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দীর্ঘ তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনে প্রবেশের অনুমতি। সকাল দশটা হতে বনবিভাগ থেকে মাছ ধরার অনুমতির ‘পাসপারমিট’ বিতরণ করলে আনন্দ প্রকাশ করেন জেলেরা। দীর্ঘ 92 দিন অলস সময় কাটানোর পর বিনা বাধায় মাছ ধরতে সুন্দরবনের পথে রওনা করেছে কয়রা উপজেলার সহস্রাধিক জেলে। মাছ ধরা যেন তাদের কাছে উৎসবে পরিণত হয়েছে।
 ইতিমধ্যে নৌকা-ট্রলারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভাব-অনটনে  পড়ে থাকা বনজীবীরা কষ্ট ভুলে আবারো নতুন উদ্যমে রুজির সন্ধানে ফিরছেন সুন্দরবনে। টানা তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্যে উন্মুক্ত হয়েছে সুন্দরবন। এতে স্বস্তি ফিরেছে এ সমস্ত পেশায় যুক্ত থাকা সাধারণ মানুষের।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার বানিয়াখালী,কাশিয়াবাদ ও কোবাদক স্টেশন সহ খুলনা রেঞ্জের আওতায় 2 হাজার 900টি নৌকার বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) রয়েছে। আজ কয়রার তিনটি স্টেশন থেকে 7০০ পারমিটধারি নৌকা বনে প্রবেশ করেছে। আগামী  সোমবারের মধ্যে পারমিটধারি বাকি নৌকাও বনে প্রবেশ করবেন।
কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা মো আমিনুল হক জানান,কয়রায় নিবন্ধিত জেলে রয়েছে 13526 জন।তবে সবাই বনজীবী জেলে নয়। এছাড়াও নতুন জেলেদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।  কয়রার সুন্দরবন থেকে আহরিত মৎস্য স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি হয় দেশবিদেশেও।
 খুলনা পশ্চিমবঙ্গ বিভাগের  রেঞ্জ কর্মকর্তা মো: হাছানুর রহমান বলেন, তিন মাস পর আবারও স্বাভাবিক নিয়মেই সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দেওয়া হয়েছে। এতে করে আবার কর্ম চাঞ্চল্য ফিরে আসবে। জেলেদের সমস্যা দূর হবে।  দীর্ঘ তিন মাস  বন্ধ থাকায় সুন্দরবনে মাছের প্রজনন ও বৃদ্ধি পেয়েছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটের ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন
Next Article বঙ্গোপসাগরে দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে  আটক করেছে কোস্টগার্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?