By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক

Last updated: 2025/10/26 at 3:33 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিমজোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।

জন্মভূমি ডেস্ক October 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিভাগের ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকেছে বিএনপি
Next Article শাহজালাল বিমানবন্দর স্টেশনে সেনা অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা

By জন্মভূমি ডেস্ক 11 seconds ago
জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 3 minutes ago
জাতীয়

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

By Tanvir 5 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 38 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 45 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?