By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনের লোকালয়ে আবারো বাঘের গর্জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনের লোকালয়ে আবারো বাঘের গর্জন
বাগেরহাট

সুন্দরবনের লোকালয়ে আবারো বাঘের গর্জন

Last updated: 2023/01/31 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট : বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন আবারো লোকালয়ে দুটি রয়েলে বেঙ্গল টাইগারের গর্জনে নির্ঘুম রাত পার গ্রামবাসিরা। মাত্র ১৭ দিন পর রবিবার (২৯জানুয়ারী) রাত ৮টার দিকে সুন্দবন সংলগ্ন বাগেরহাটের মোড়েগলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান।এরপর আতঙ্কিত এলাকাবাসি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশনে খবর দেয়। সুন্দরবনের জিউধারার স্টেশনের কর্মকর্তাসহ বনরক্ষীরা দ্রুতপশ্চিম আমুরবুনিয়া গ্রামের পৌঁছে জারি করে সর্বোচ্চ সতর্কতা। জনসাধারণকে সচেতন করতে বন বিভাগের পক্ষ থেকে করা হয় মাইকিং। বন বিভাগসহসুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্রেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা এলাকায় টহল দিতে শুরু করে। এরমধ্যে রাত ২টার দিকে দুটি বাঘ একসাথেগর্জন শুরু করলে আবারো আতংক ছড়িয়ে পড়ে। এরআগে গত ১২ জানুয়ারী রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভোলা নদী পার হয়ে দুটি বাঘ বাগেরহাটেরশরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় তখনো গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে, সুন্দরবন বিভাগের সতর্কপাহারার মধ্যে দু’দিন পর বাঘ দুটি লোকালয়ে জানমালের কোন ক্ষতি না করে তাদের আবাসস্থল সুন্দরবনে ফিরে যায়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, রবিবার রাত ৮দিকে সুন্দবন সংলগ্ন বাগেরহাটের মোড়েগলগঞ্জউপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। এখবর জানতে পেরে দ্রুত বনরীরা পশ্চিম আমুরবুনিয়া গ্রামের গিয়েসর্বোচ্চ সতর্কতা জারি করে রাতে লোকজনকে ঘর থেকে বের না হতে এলাকায় মাইকিং করা হয়। বনরক্ষীসহ সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটিপ্রেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা এলাকায় রাতভর টহল দেয়। এরমধ্যে রাত ২টার দিকে দুটি বাঘ একসাথে গর্জন শুরু করলে এলাকায় আবারোআতংক ছড়িয়ে পড়ে। সুন্দরবনের ভরাট হয়ে যাওয়া ভোলা নদী তীরবর্তী লোকালয় হচ্ছে পশ্চিম আমুরবুনিয়া গ্রাম। আমরা অনুমান করছি, বাঘ দুটিলোকালয়ে ঢোকেনি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশন এলাকার ২৭ নম্বার কম্পার্টমেন্টের মিস্ত্রীর ছিলা ও সুধীর ছিলার লোকালয়ের খবিকাছে রয়েছে বাঘ দুটি। শুক্রবার সকাল ১১টার দিকে ২৭ নম্বার কম্পার্টমেন্টের মিস্ত্রীর ছিলা এলাকার খালে মাছ ধরার সময় বাঘের আক্রমনে গুরুতরআহত অনুকূল গাইন (৩৫) এক জেলে। ওই জেলে অন্য জেলেরা বাঘের মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছে। এঘটনার পর একই এলাকার সুন্দরবনসংলগ্ন লোকালয়ে এক সাথে দুটি বাঘের গর্জনে আতংক বিরাজ করছে। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারনে সুন্দরবনের বাঘসহ বণ্যপ্রাণীরা সহজেইলোকালয়ে ঢুকে পড়ছে। এই বাঘ দুটি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে সেজন্য বনরক্ষীসহ সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্রেট্রোল গ্রুপের(সিপিজি) সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। এরআগে গত ১২ জানুয়ারী রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভোলা নদী পার হয়ে দুটি বাঘ বাগেরহাটেরশরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। বিভাগের সতর্ক পাহারার মধ্যে দু’দিন পর বাঘ দুটি লোকালয়ে জানমালের কোন ক্ষতি না করেসুন্দরবনে ফিরে যায় বলে জানান সুন্দরবন বিভাগের এই কর্মকর্তা। বাগেরহোটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, রবিবার রাতে সুন্দরবনের ২৭ নম্বারকম্পার্টমেন্টের লোকালয়ের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পারার পর পশ্চিম আমুরবুনিয়া গ্রামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লোকজনকে ঘরথেকে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে না পাওয়ায় ধারনা করা হচ্ছে বাঘ দুটি লোকালয়ে ঢুকে পড়েনি।তবে, খুব কাছাকাছি রয়েছে। লোকালয়ে যাতে ঢুকে পড়তে না পারে সেজন্য বনরক্ষী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক এলাকায় টহল দিচ্ছে। তবে, লোকালয়েঢুকে পড়লে লোকজন যাতে বাঘকে পিটিয়ে মেরে না ফেলে সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উন্নয়নশীল দেশে কম-বেশি দুর্নীতি হবেই : কৃষিমন্ত্রী
Next Article ফের দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 26 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 29 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনে ডাকাত সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করলো কোস্টগার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
জেলার খবরবাগেরহাট

মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?