By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে ঈদুল আযহার ছুটি না নেওয়ার সিদ্ধান্ত বনরক্ষীদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে ঈদুল আযহার ছুটি না নেওয়ার সিদ্ধান্ত বনরক্ষীদের
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে ঈদুল আযহার ছুটি না নেওয়ার সিদ্ধান্ত বনরক্ষীদের

Last updated: 2025/06/04 at 7:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

শেখ হাসান আল মাহমুদ, শরণখোলা : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পূর্ব সুন্দরবনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঈদের ছুটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনরক্ষী বনকর্মকর্তারা। অপরদিকে, কম্বিং অপারেশনে গত মে মাসে ৩৭ টি অভিযানে ৪২ কেজি হরিণের মাংস, ১২৫ কেজি হরিণধরা ফাঁদসহ সুন্দরবনে আটক হয়েছে আট জন। বন বিভাগ সূত্রে জানা যায়, ঈদের সময় একটি শিকারি চক্র সুন্দরবনে হরিণ শিকারে মেতে ওঠে। এ কারণে পূর্ব সুন্দরবনে হরিণ সহ বন্যপ্রাণী পাচার রোধে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বনবিভাগ। এবারের ঈদুল আযহায় বনরক্ষী বন কর্মকর্তারা ঈদের ছুটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ি ও স্টেশনের বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছে এমনকি গ্রুপ করে গহীন বনের মধ্যে পায়ে হেঁটে টহল দিচ্ছেন বলে বগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা দিলীপ মজুমদার জানান। অপরদিকে সুন্দরবনে হরিণ শিকারি ধরতে মে মাসে বনরক্ষীরা পূর্ব সুন্দরবনে মাসব্যাপী কম্বিং অপারেশন পরিচালনা করেন। এক মাসের অভিযানে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চল থেকে ৪২ কেজি হরিণের মাংস তিনটি হরিণের মাথা, ১২৫ কেজি হরিণ ধরা ফাঁদ, তিন টন অবৈধ জাল, বিষযুক্ত ৯৫ কেজি মাছ, তিন বোতল কীটনাশক, ২২৬ টি কাঁকড়া ধরা নিষিদ্ধ চারু ও ১১ টি নৌকা ট্রলার জব্দ সহ আটজনকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে। এ সময় ৩৭ টি বন অপরাধের মামলা হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী ইত্তেফাককে বলেন, এবারের ঈদুল আযহায় পূর্ব সুন্দরবনের বনরক্ষী বন কর্মকর্তারা কোন ধরনের ঈদের ছুটি নেবেন না বলে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে সুন্দরবনে কম্বিং অপারেশনে ভালো ফল পাওয়া গেছে। ঈদুল আযহাকে সামনে রেখে সুন্দরবন পূর্ব বিভাগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এ সময় চোরা শিকারীরা সুন্দরবনে হরিণ ও বন্যপ্রাণী শিকারসহ কোন ধরনের অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে বনরক্ষীরা নিরলস টহল কার্যক্রম চালাবে বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
Next Article সাতক্ষীরায় প্রস্তুত ১ লাখ ৬০৬টি পশু, প্রতিটি হাটে মেডিকেল টিমের নজরদারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?