By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে কীটনাশক সহ ৬ জেলে আটক : মাছ ট্রলার জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে কীটনাশক সহ ৬ জেলে আটক : মাছ ট্রলার জব্দ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে কীটনাশক সহ ৬ জেলে আটক : মাছ ট্রলার জব্দ

Last updated: 2025/09/19 at 4:58 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শরণখোলা সংবাদদাতাঃ পূর্ব সুন্দরবনে অবৈধভাবে অভয়ারণ্যে ও কীটনাশক দিয়ে মাছ ধরার পৃথক ঘটনায় ৬ জনকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, জাল ও ট্রলার। আটককৃতদের শুক্রবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বনবিভাগের একটি স্পেশাল টীম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছেন। জব্দ করা হয়েছে মাছ ধরার জাল। আটক জেলেরা হচ্ছে, জাহিদুল (৩০), মোঃ আনোয়ার (২৮), মোঃ মিলন (৩৫),শাহাদাত খান (৩২) ও আবুল খান (২৫)। এদের বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়। অপর ঘটনায়, আন্ধারমানিক ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সুন্দরবনের মুর্তিরখালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে আটক করতে সক্ষম হয়। বনরক্ষীদের দেখে অপর তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় তিন বোতল কীটনাশক (রিপকর্ড), ২ কেজি চিংড়িমাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলে হচ্ছে,শহীদুল মিনা (৫০)। তার বাড়ী মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

জন্মভূমি ডেস্ক September 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বিএনপি’র লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত
Next Article নগরীতে বিদ্যুৎ স্পৃষ্টে মুরগি বিক্রেতার মৃত্যু
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?