By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিল কোস্ট গার্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিল কোস্ট গার্ড
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিল কোস্ট গার্ড

Last updated: 2024/12/15 at 7:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় “এমভি দি ক্রাউন” নামে একটি জাহাজে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হলে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছে পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি পর্যটক দল খুলনা থেকে ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান। হঠাৎ গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৩ টায় সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় অবস্থানকালে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ডাঃ ফেরদৌস রহমান’র স্ত্রী জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার’র শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়।

জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ পর্যটকবাহী জাহাজ এমভি দি ক্রাউনে পৌঁছায়। কোষ্টগার্ডের মেডিকেল টিম রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে। যার ফলে ওই ভ্রমণকারী জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

তিনি আরও জানান, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। ঐ এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার
Next Article নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা মামলায় ১৮ আসামী কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
খুলনা

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?