By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে দুই সহস্রাধিক পর্যটকের থার্টিফার্স্ট নাইট উদযাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে দুই সহস্রাধিক পর্যটকের থার্টিফার্স্ট নাইট উদযাপন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দুই সহস্রাধিক পর্যটকের থার্টিফার্স্ট নাইট উদযাপন

Last updated: 2025/01/01 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলাঃ সুন্দরবনের অন্যতম পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেছেন দুই সহস্রাধিক পর্যটক। পর্যটকদের মধ্যে ৮টি দেশের ৩৮ জন বিদেশী পর্যটক রয়েছেন বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সোয়েবুর রহমান খান সুমন বলেন, সুন্দরবনে এখন পর্যটন মৌসুম চলছে। প্রতিদিন অনেক পর্যটক কটকায় আসা যাওয়া করছেন। পর্যটকরা রাতদিন ২৪ ঘন্টায় ৬বার রুপ বদলানো সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন। ইংরেজী বছরের শেষ দিনে দুই সহস্রাধিক দেশী বিদেশী পর্যটক কটকায় তাদের জাহাজ ও লঞ্চে বসে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেছেন। ৩১ ডিসেম্বর কটকায় ৪০টিরও বেশী পর্যটকবাহী নৌযান অবস্থান করে বুধবার সকালে পর্যটকরা কটকা ত্যাগ করে চলে যায় বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
সুন্দরবনের ট্যুর অপারেটর এসোসিয়েশন ( টোয়াস) সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে প্রায় ৫০টি জাহাজ ও লঞ্চে করে দুই হাজারেরও বেশী পর্যটক সুন্দরবনে ট্যুরে গেছেন। এদের মধ্যে অনেক বিদেশী পর্যটক রয়েছেন। এ সকল পর্যটকদের অনেকে পর্যটন স্পট কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, হিরণপয়েন্ট, হাড়বাড়িয়া এলাকায় অবস্থান নিয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেছেন। বর্তমানে সুন্দরবনে পর্যটকদের ঢল নামলেও অন্যান্য বছরের চেয়ে এ বছর থার্টিফার্স্ট নাইটে তুলনামূলক কম পর্যটক সুন্দরবনে গেছেন বলে নাজমুল আযম ডেভিট জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন বছরে সরকারের সামনে অর্থনীতি মেরামতের কঠিন চ্যালেঞ্জ
Next Article ইসকন ও চিন্ময় কৃষ্ণের অ্যাকাউন্টে মিললো ২৪০ কোটির সন্ধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?