By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবন ঘুরে দেখলেন নরওয়ে-ব্রিটিশ-কানাডার ২২ পর্যটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবন ঘুরে দেখলেন নরওয়ে-ব্রিটিশ-কানাডার ২২ পর্যটক
বাগেরহাট

সুন্দরবন ঘুরে দেখলেন নরওয়ে-ব্রিটিশ-কানাডার ২২ পর্যটক

Last updated: 2023/04/08 at 3:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট প্রতিনিধি : ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট (বিশ্ব ঐতিহ্য স্থান) সুন্দরবনের জীববৈচিত্র্য ঘুরে দেখলেন নরওয়ে ব্রিটিশ ও কানাডার ২২ পর্যটক। ভারতের কলকাতা থেকে পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজ এমভি গঙ্গা বিলাসে আসা এসব বিদেশি পর্যটকেরা শুক্রবার সকালে মোংলার পশুর নদী থেকে জালিবোটে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র সফর করেন।

বিলাসবহুল এই প্রমোদতরীর ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুইজন কানাডার পর্যটক। তারা ৩ ঘণ্টা ধরে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে থাকা হরিণ, কুমির, বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ, বাটাগুর বাচকাসহ মৃত বন্যপ্রাণীর মিউজিয়াম পরিদর্শন করেন। পাশাপাশি এসব পর্যটকরা ফুটট্রেল ঘুরে ও ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনের প্রাণপ্রকৃতি উপভোগ করেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের প্রধান বন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, বিদেশি পর্যটকরা সুন্দরবনের জীববৈচিত্র্য দেখে অভিভূত হন। করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে ৩ ঘণ্টা ঘুরে দেখার পর দুপুরে তারা ফিরে যান প্রমোদতরী গঙ্গা বিলাসে। বিকালে তারা আবারও হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকার জীববৈচিত্র্য উপভোগ করেন।  প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান,  বৃহস্পতিবার এসব বিদেশি পর্যটকরা সড়ক পথে বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ, জাদুঘর, ঐতিহাসিক স্থান হযরত খান জাহান (রহ.) মাজার ঘুরে দেখেন। ভারতের কলকাতা থেকে গত ১ এপ্রিল যাত্রা করে বিলাসবহুল রিভার ক্রুজ এমভি গঙ্গা বিলাসে করে এসব বিদেশি পর্যটকরা সুন্দরবনের আংটিহারায় ইমিগ্রেশনের পর বুধবার দুপুরে মোংলায় পৌঁছান।

সুন্দরবন ভ্রমণের পর  বরিশালের উদ্দেশ্যে যাবে প্রমোদতরীটি। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এসব পর্যটকরা। এরপর খালি জাহাজ ফিরে যাবে ভারতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোদী ও যোগীকে হত্যার হুমকি, কিশোর গ্রেফতার
Next Article বান্দরবান দুর্গম পাহাড়ে সশস্ত্র সংঘর্ষের পর গুলিবিদ্ধ ৮ লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 1 day ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?