By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবন থেকে ১৮টি ট্রলারসহ ৩৮ জেলেকে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > সুন্দরবন থেকে ১৮টি ট্রলারসহ ৩৮ জেলেকে আটক
Uncategorized

সুন্দরবন থেকে ১৮টি ট্রলারসহ ৩৮ জেলেকে আটক

Last updated: 2022/09/04 at 10:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
মোংলা প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বনবিভাগের কটকা অভয়ারণ্য এলাকা থেকে ১৮টি মাছ ধরার ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেছেন বনবিভাগ। বনের অভ্যন্তরের নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ সামসুল আরেফিন জানান, সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার কাদেরের খালে অবৈধভাবে ঢুকে মাছ শিকারের দায়ে রবিবার সকালে ১৮টি ট্রলারসহ ৩৮ জন জেলেকে আটক করে টহলরত বনপ্রহরীরা। ট্রলারগুলো হতে ইলিশ ধরা জালসহ ছোট ফাসের ১৮টি জাল জব্দ করা হয়েছে। এসব জেলে প্রকৃতির দুবৃত্তরা সাগরে মাছ ধরার পাস নিয়ে বেশি মাছের আশায়/লোভে বনের নিষিদ্ধ অভয়ারণ্যে ঢুকে মাছ শিকার করছিলো। আটক এসব জেলেদের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর ও বরগুনার পাথরঘাটা উপজেলায় বলে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল দিতে দিতে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ সামসুল আরেফিন কটকা অভয়ারণ্য এলাকায় যান। সারা বছরই জেলেদের প্রবেশ নিষিদ্ধ কটকা অভয়ারণ্যের কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরা ট্রলার দেখতে পান। সাথে সাথে অভিযান চালিয়ে ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেন তিনি। আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সিনিয়র করেস্পন্ডেন্ট September 4, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ
Next Article সরকার উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?