By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবন সুরক্ষায় পৃথক নীতিমালা ঘোষণার দাবি নাগরিক নেতাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > সুন্দরবন সুরক্ষায় পৃথক নীতিমালা ঘোষণার দাবি নাগরিক নেতাদের
খুলনামহানগর

সুন্দরবন সুরক্ষায় পৃথক নীতিমালা ঘোষণার দাবি নাগরিক নেতাদের

Last updated: 2026/02/25 at 7:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
Share
SHARE

খুলনা (২৫ ফেব্রুয়ারি)
জাতীয় বাজেটে সুন্দরবনের জন্য বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি সুন্দরবন সুরক্ষার জন্য পৃথক নীতিমালা ঘোষণা করতে হবে। কোনভাবেই যেন বন সংলগ্ন এলাকায় ভারী শিল্প গড়ে তুলতে যাবেনা। বনপ্রাণীর প্রজননের সময় চলাচলের উপর নিষেধাজ্ঞা দিতে হবে। এ নিয়ে গড়ে তুরতে হবে সামাজিক আন্দোলন। সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক ঢাল, তাই এর সুরক্ষা মানেই উপকূলীয় মানুষের অস্তিত্ব রক্ষা করা। সুন্দরবন যুগ যুগ ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল সংলগ্ন মানুষকে প্রলয়ংকরী ঝড় বা সুপার সাইক্লোনের ছোবল থেকে জীবন রক্ষা করে চলেছে। বিশ্বের জীববৈচিত্র্যের বৃহত্তম আধার এই ম্যানগ্রোভ বনটি বাংলাদেশের অক্সিজেন ভান্ডার বা ফুসফুস হিসেবে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় অপরিসীম ভূমিকা পালন করছে। লাখ লাখ মানুষ সুন্দরবনের মাছ, মধু, গোলপাতা প্রভৃতি আহরণ করে জীবিকা নির্বাহ করছে। সুন্দরবনের নদী-খাল বাংলাদেশের মাছের চাহিদার একটা বিরাট অংশ জোগান দিচ্ছে। সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। সরকারও এ বন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-ঘূর্ণিঝড়, ভৌগোলিক অবস্থান ও মানবসৃষ্ট দুর্যোগে সুন্দরবন এবং এর জীববৈচিত্র্যকে আমাদের বাঁচাতে হবে। এরজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের নাগরিকদের সচেতন করে গড়ে তুলতে হবে। খুলনায় জনউদ্যোগ আয়োজিত আলোচনা সভায় নাগরিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় জনউদ্যোগ খুলনা সিভিল সোসাইটির কার্যালয়ে সুন্দরবন সুরক্ষা, বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পরিবেশ সুরক্ষা মঞ্চের এ্যাড: কুদরত-ই-খুদা, খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনাওয়াজ আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম,অধ্যাপক দেবদাস মন্ডল,পরিবেশ কর্মী আব্দুল্লাহ-আর-বাহ্রাম, মফিদুল ইসলাম, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ইজিবাইক চালক রানা হত্যা : ঘাতক রাব্বি ও মিরাজের স্বীকারোক্তি
Next Article ১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব
আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 31 minutes ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
খুলনামহানগর

খুলনায় ইজিবাইক চালক রানা হত্যা : ঘাতক রাব্বি ও মিরাজের স্বীকারোক্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?