By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দর বনে বনদস্যূ আতঙ্কঃ বিকল্প আয়ের পথে বনজীবীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দর বনে বনদস্যূ আতঙ্কঃ বিকল্প আয়ের পথে বনজীবীরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দর বনে বনদস্যূ আতঙ্কঃ বিকল্প আয়ের পথে বনজীবীরা

Last updated: 2024/12/20 at 2:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবনে বনদস্যূদের আনাগোনা মারাত্বক হারে বৃদ্ধি পেয়েছে উপকূলীয় অঞ্চলে রাত পোহালেই সোনা যায় নতুন নতুন খবর জিম্মি অপহরণ মুক্তিপণের খবরে সুন্দরবনের বনজীবীরা পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। ফলে সরকার পড়েছে রাজস্ব সঙ্কটে বলে জানিয়েছে পশ্চিম সুন্দরবনের সদ্য যোগদান কারী বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম। পশ্চিম বন বিভাগে কৈ খালি, শৈল খালি, ভেট খালি, কালিঞ্চে, গোলা খালি, টেংরা খালি, পার্সে খালি, ধুম ঘাট,মরাগাং, চুনকুড়ি, সিংহড়তলি, হরিনগর, মথুরাপুর, কুলতলি, দক্ষিণ কদমতলা, পূর্ব কালিনগর, মৌখালি, সেন্টাল কালিনগর, মুন্সিগঞ্জ, পান খালি,দাতিনাখালি, বুড়িগোয়ালিনী,পোড়াকাটলা, দূর্গা পাটি,বড় কূপট, ছোট কূপট,বেড়া লক্ষী,নওয়াবেকি, গোঁ ডাড়া,ঝাপালি,ঘোলা,প্রতাব নগর, খুঁটি কাঁটা,গড় কুমার পুর, চন্ডী পুর, পাতা খালি,ঝাঁপা,কামল কাঠি, গাবুরা,জেলায়া খালি,লেবুবুনিয়া,গাগড়া মারি,পার্সে মারি, চাঁদনী মুখা, দৃষ্টি নন্দন, ডুমুরিয়া, হরিশ খালি,কালী বাড়ি,কয়রার জোরসিং, আন্টি হারা,গোল খালি,বেঁত কাশী, হরিহার পুর, সহ্ আরো শতাধিক গ্রামের বনজীবীরা পড়েছে বড়ো বিপাকে তাদের জীবিকা নির্বাহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে।তাছাড়া আগামী পহেলা জানুয়ারি হতে দুই মাসের জন্য কাঁকড়ার পোঁজোজম মৌসুম হিসাবে সরকারি ভাবে সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ সব মিলে বনজিবিরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন শহরে ভিন্ন পেশায় কাজের সন্ধানে চলে যাচ্ছে।সুন্দরবন পশ্চিম বন বিভাগে হঠাৎ করেই বনদস্যুদের আনাগোনা বেড়ে গেছে। গত দুই সপ্তাহে খুলনা রেঞ্জের দাকোপে মুক্তিপণের দাবিতে জেলে অপরহণের কয়েকটি ঘটনা ঘটে। এর আগে সাতক্ষীরার কৈখালিতে এক জেলে মুক্তিপণের টাকা দিয়ে ফিরে এসেছেন। হঠাৎ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বনের কয়েকটি স্থানে বনদস্যু বাহিনীর টোকেন ছাড়া মাছ ও কাঁকড়া আহরণ করা যাচ্ছে না। একাধিক জেলে জানিয়েছেন, বনের নদী-খাল দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় বনদস্যুরা তাদেরকে ডেকেছেন। মালামাল লুটের কয়েকটি ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এর মধ্যে অভিযান শুরুর কথা বলছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ২০ আগস্ট সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী এলাকা থেকে সফিকুল ইসলাম নামের এক জেলেকে অপহরণ করে বনদস্যুরা। অপহৃত সফিকুলের বাড়ি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, সফিকুলসহ আরও কয়েক জেলে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে কুচখালী এলাকায় তারা বনদস্যুদের কবলে পড়েন। ওই সময় সফিকুলের অন্য সঙ্গীরা পালিয়ে আসতে পারলেও তিনি পারেননি। তাকে বনদস্যুরা ধরে নিয়ে চলে যায়। পরবর্তী সময়ে বনদস্যুরা অপহৃত জেলের পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একইভাবে গত ১৬ সেপ্টেম্বর খুলনার দাকোপের কালাবগি এলাকায় অহিদুল শেখ নামের এক জেলে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। তাকে সুন্দরবনের শরবত খালি খাল থেকে অপহরণের পর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের পর তাকে বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় ট্রলারে বেঁধে রাখে দুস্য বাহিনী।

দাকোপের সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, হঠাৎ করেই বনদস্যু বাহিনী আবার মাথাচাড়া দিয়েছে। পরপর কয়েকটি ঘটনায় জেলে অপহরণের পর এলাকায় উদ্বেগ
ছড়াচ্ছে। এসব ঘটনা এরই মধ্যে প্রশাসনকে জানানো হয়েছে।

আলোচনায় ছয় বনদস্যু বাহিনী

সরকারের পক্ষ থেকে বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হলে ২০১৬ সালের ৩১ মে জলদস্যু ‘মাস্টার বাহিনী’ আত্মসমপর্ণ করে। ৫১টি আগ্নেয়াস্ত্র, প্রায় পাঁচ হাজার রাউন্ড গুলি ও তাদের ব্যবহারের সিক্স সিলিন্ডারের ট্রলার নিয়ে ১৩ সদস্যের দলটি র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। এরপর বিভিন্ন সময় ৩২টি দস্যু বাহিনী আত্মসমপর্ণ করে। ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত এলাকা ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিন পর আবারও ভীতি ছড়াচ্ছেন

সুন্দরবনের ছয় দস্যু বাহিনী।

জেলেদের সঙ্গে কথা বলে দাকোপের কালাবগির আছাবুর বাহিনী, কয়রার মাস্টার বাহিনী ও কালু বাহিনীর সাতক্ষীরা রেঞ্জ মঞ্জু বাহিনী মিলন পাটোয়ারী বাহিনী ও আলিম বাহিনী নাম জানা গেছে। তাদের প্রত্যেক বাহিনীর x৭-৮ জন করে সদস্য রয়েছে। সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ এলাকায় তাদের দেখা যায়। জেলেদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তারা মুক্তিপণ আদায় করে। অনেক জায়গায় নৌকাপ্রতি টোকেন ফি আদায় করে। টাকা না দিলে জেলেদের অপহরণ করা হয়।

তবে একে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তারা জানান, এর আগে ২০২৩ সালে সুন্দরবনের গহীনে শেলা নদী থেকে বনদস্যুর উৎপাত শুরু হলে মাসুম ফরাজী, হাছান কবিরাজ ও আলমগীর হোসেন হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই দস্যুরা জেলে বহরে হামলা ও লুটপাট চালিয়ে ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে। এ ঘটনার পর র‌্যাব, কোস্টগার্ড, বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন জলদস্যুকে গ্রেপ্তার করে। এবারও পরিস্থিতি বিবেচনায় যৌথ অভিযান চালানো হবে। সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছে আগস্ট ২৪ থেকে অধ্যপতি পর্যন্ত প্রায় অর্ধ শত জেলেকে মুক্তি পণের দাবিতে অপহরণ করছে এই সমস্ত বনদস্যূরা। তাদের কাছ থেকে মোটা অংকের মুক্তিপন নিয়ে ছেড়ে দিয়েছে
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান বনদস্যূ আতঙ্কে জেলেরা সুন্দরবনে প্রবেশ করতে পারছে না।সে কারণে একদিকে বন বিভাগের পাস পারর্মিট একবারে কমে গেছে অন্যদিকে সরকারের রাজস্ব সঙ্কট দেখা দিয়েছে ।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলে অপহরণের বিষয়টি জানার পর থেকে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, জেলেরা সুন্দরবন থেকে ফিরে এসে বনদস্যুদের ব্যাপারে এলাকায় জনপ্রতিনিধিদের জানাচ্ছেন। কৈখালিতে ৩-৪ জন জেলেকে মারধর করা হয়েছে। সুতারখালিতে জেলে অপহরণের কথা শোনা গেছে। এসব ঘটনা র‌্যাব, কোস্টগার্ডকে জানানো হয়েছে। পাশাপাশি বন বিভাগও বনদস্যুদের অপৎপরতা বন্ধে কাজ করছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন জানান, সুন্দরবনে আপাতত জলদস্যুদের ব্যাপক প্রকোপ নেই। তবে কাছাকাছি সময় কিছু ঘটনা ঘটেছে, যা পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন বনদস্যুকে চার মাস আগে র‌্যাব গ্রেপ্তার করেছিল। তিনি জামিনে বের হয়েছেন। সুন্দরবন এলাকায় তিনি আবারও নেমেছেন কি না খোঁজ নেওয়া হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোয়ালঘর শূন্য পড়ে আছে, হতাশাগ্রস্থ কৃষক জাহিদুল
Next Article চালের বাজার চড়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 39 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 43 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 58 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?