By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ

Last updated: 2023/11/07 at 5:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। এর আগে এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৪৯.৫ ওভারে অল আউট হয়ে যায় পাকিস্তান। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে নিজের প্রথম বলেই পাকিস্তানি ব্যাটার ইরাম জাভেদ বোল্ড হন। দ্বিতীয় বলে অবশ্য সিঙ্গেল নেন বিসমাহ মারুফ। নাহিদার লেগ স্টাম্পের বল সুইপ করে চার হাঁকান আলিয়া রিয়াজ। চতুর্থ বলে দুই রান নিলেও পঞ্চম বলে রান আউট হয়ে পাকিস্তানের রান থামে ৭ রানে।

ফলে সুপার ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ রানের। প্রথম বলেই নাশরা সিন্ধুর টসড আপ ডেলিভারিতে ডিপ অঞ্চল দিয়ে চার মারেন বাংলাদেশি ব্যাটার সোবহানা মুস্তারি। পরের বল ডট দিলেও তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশকে জয়ের পথেই রাখেন সোবহানা ও স্বর্ণা আক্তার।

পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন সোবহানা। শেষ বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক নিগার। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ১০৪ বলে ৫৪ ও ফারজানা হকের ৪০ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

বাংলাদেশের নিচের সারির ৬ ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। এ কারণেই ১৭০ এর আগে থামতে হয় বাংলাদেশকে। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল, নাশরা সিন্ধু ও নিদা দার। একটি করে উইকেট পান ডায়না বেগ ও উম্মে হানি।

বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। তারা ওপেনিং জুটিতে ৪১ রান তুলেছিল। সিদরা আমিন আউট হয়ে যান ২২ রান করে। এরপর বিসমাহ মারুফ কোনো রান না করেই আউট হন। মূলত এরপরই চাপে পড়ে পাকিস্তান।

তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার সাদাফ শামাস। ২৭ রান করে অধিনায়ক নিদা দার। তবে শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় কোনো মতে টাই করে তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া খান। একটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর সভা সফল করতে মহাসড়কে আ’লীগ নেতার শোডাউন
Next Article পাইকগাছায় পুলিশী অভিযানে গ্রেপ্তার ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?