By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৈকতের পক্ষে সাবেক ভারতীয় উইকেটরক্ষক, জয়সোয়ালদের বললেন ‘মিথ্যাবাদী’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সৈকতের পক্ষে সাবেক ভারতীয় উইকেটরক্ষক, জয়সোয়ালদের বললেন ‘মিথ্যাবাদী’
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সৈকতের পক্ষে সাবেক ভারতীয় উইকেটরক্ষক, জয়সোয়ালদের বললেন ‘মিথ্যাবাদী’

Last updated: 2025/01/01 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : মেলবোর্নের বক্সিং ডে টেস্ট নিয়ে যেন দুই ভাগ হয়ে গিয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষের দুদিন পরেও চলছে ব্যাপক আলোচনা। স্নিকোমিটারের ত্রুটি আমলে নিয়ে তিনি চোখের দেখায় আউট দিয়েছিলেন যশস্বী জয়সওয়ালকে। আর তারপরেই বাংলাদেশি আম্পায়ারের ওপর চটেছে ভারতের ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যম।
অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা, রবি শাস্ত্রীরা বলছেন শরফুদ্দৌলা ভুল করেননি। একই মত অন্যান্য ক্রিকেটারদেরও। কিন্তু ভারতের সাবেক সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো অনেকের মন্তব্য, প্রযুক্তির ওপর ভরসা রেখে নটআউট দেয়া উচিত ছিল টিভি আম্পায়ারের।
কিন্তু সেই পথে হাঁটেননি আরেক সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান পক্ষ নিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের। বরং শরফুদ্দৌলার সমালোচনা করার বিপক্ষে বেশ শক্ত জবাব দিয়েছেন তিনি। ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে আলাপকালে খান্না বলেছেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’
আকাশ দীপকে নিয়েও কড়া মন্তব্য তার, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’
শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন টেস্টের পর অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। সোশাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘স্নিকোমিটারের এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন বছর যে বার্তা রাখলেন আসিফ, বাঁধন, মিম ও নিশোরা
Next Article ট্রাম্প ফিরছেন ক্ষমতায়, এশিয়ার মার্কিন মিত্রদের কী হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?