By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সোয়া ১০ কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সোয়া ১০ কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সোয়া ১০ কোটি টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Last updated: 2024/04/27 at 6:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের সোয়া ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, টাকা আত্মসাতের ঘটনায় বৃহস্পতিবার রাতে শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে আটক করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর ওই রাতে তাদের আটক করে পুলিশ।

বরখাস্ত হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন- কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, সিনিয়র অফিসার আবু জাফর ও ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী।

জানা গেছে, আটকের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর ওই ৩ ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এএসআই মাহবুবুর রহমান সমকালকে বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কেউ জামিন আবেদন করেনি। ফলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যাংক বন্ধ থাকায় টাকা গরমিলের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে।

তবে এলাকায় গুঞ্জন উঠেছে, গোপনে ব্যবসায়ীদের দাদন দিতেন ওই তিন কর্মকর্তা। সময়মতো তা পরিশোধ না করায় ফেঁসে যান সাময়িক বরখাস্ত হওয়া ব্যাংক কর্মকর্তারা। এমনকি কোনো কোনো ব্যবসায়ীকে তারা কোটি কোটি টাকা সিসি লোনও দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের সংরক্ষিত টাকা থেকে গোপনে স্থানীয় ভূমি ব্যবসায়ীদের ডকুমেন্ট বা নথি ছাড়াই লাখ লাখ টাকা দেন। বিনিময়ে তারা কমিশন বা শেয়ারের ভাগ পান।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী কার্যালয়ের ৫ সদস্যের একটি অডিট দল কাশিনাথপুর শাখায় আসে। তারা ব্যাংকের ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার হিসেবে গড়মিল পান। এ ব্যাপারে ওই শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। অগ্রণী ব্যাংকের পাবনা আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল শরীফ কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, কর্মকর্তা আবু জাফর ও কর্মকর্তা (ক্যাশ) সুব্রত চক্রবর্তীকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর রাতে ওই তিন কর্মকর্তাকে আটক করে থানায় আনা হয়।

ওসি আরও জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিন ব্যাংক কর্মকর্তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় আইনি পদক্ষেপের দায়িত্ব মূলত দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ সংক্রান্ত নথিপত্র দুদকে পাঠানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিটি মেয়র
Next Article সোনার দাম আরও কমল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?