By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সৌদিতে ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সৌদিতে ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদিতে ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী

Last updated: 2024/06/12 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসল্লিরা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন। যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন।

এছাড়া সৌদির নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন।

তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ বছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিমতীর থেকে হজ করতে অনেকে এসেছেন।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।

এদিকে সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এ বছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারি পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল।

যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন।

শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধু সেতুতে পৌনে ৩ কোটি টাকা টোল আদায়
Next Article আঠারো মাইল পশুর হাটে প্রাণিসম্পদ অফিসের প্রাণিস্বাস্থ্যসেবা প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 40 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 44 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 45 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই: ট্রাম্প

By Nayon Islam 47 minutes ago
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে নামছে আমিরাত!

By Nayon Islam 52 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?