By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৌদি আরবে নিহত বাংলাদেশিদের একজনের বাড়ি যশোরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > সৌদি আরবে নিহত বাংলাদেশিদের একজনের বাড়ি যশোরে
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরবে নিহত বাংলাদেশিদের একজনের বাড়ি যশোরে

Last updated: 2023/03/30 at 1:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : সৌদিআরবে ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে একজনের বাড়ি যশোর সদরের বসুন্দিয়া ঘুণি মাঠপাড়া গ্রামে। তার নাম নজরুল ইসলাম ওরফে নাজমুল হোসেন (২৮)। ওই দুর্ঘটনায় তাদেরই জ্ঞাতি মাদারীপুরের দিয়াপাড়া এলাকার বাসিন্দা ইছাহক মাতব্বরের ছেলে রুহুল আমিন ওরফে রনি (৩২) নিহত এবং যশোর সদরের ঘুণি শাখারিপাড়া এলাকার কাজী আনোয়ার হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩২) এবং ঘুণি মাঠপাড়া এলাকার গফফার মোল্যার ছেলে রাসেল মোল্যা ওরফে সুমন (২৮) আহত হয়েছেন। আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে বাসটি খাদে পড়ে আগুন ধরে ২৪ জন নিহত হন।

নিহত নজরুল ইসলাম ওরফে নাজমুল হোসেনের বড়ভাই কামরুল হোসেন বলেন, এক বছর ২৬ দিন আগে তার ছোটভাই নাজমুল সৌদিআরব যায়। সৌদিআরবের আভা খামিজ নামে একটি এলাকায় সে একটি রেস্টুরেন্টে কাজ করতো। গত সোমবার (২৭ মার্চ) রোজার মাসের বিশেষ ছুটিতে নাজমুলসহ আমার দূরসম্পর্কের ভাগ্নে রনি, মোশাররফ, সুমনসহ ৪৭ জন একটি বাসে ওমরাহের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় নাজমুল ও রনি মারা যায়, আহত হয় অপর দুই ভাগ্নে আমাদেরই এলাকার মোশাররফ ও সুমন।

সুমনের মা হাসিনা বেগম বলেন, আজ ভোরেও ফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে। দুর্ঘটনায় তারা সারা শরীর কেটে ও পুড়ে গেছে। হাসপাতাল থেকে সে এখন বাসায় রয়েছে। তবে, মোশাররফের অবস্থা বেশি একটা ভাল নয়। সে বর্তমানে আইসিইউতে রয়েছে। তার সঙ্গে পরিবারের কেউই কথা বলতে পারেনি।

মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে নিহত নাজমুলের বড়ভাই কামরুল হোসেন ও মাদারীপুরের রুহুল আমিন ওরফে রনির বড়ভাই রফিকুল ইসলাম বলেন, সেখানে তাদের আরও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আজ সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের সৌদিতে কবরস্থ করা হবে নাকি দেশে আনবো। তবে, আমরা চেষ্টা করবো দেশে আনার।

জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, নিহতের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা। তারা যদি আমাদের কাছে কোনও সহযোগিতা চান, আমরা তা পূরণে চেষ্টা করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন
Next Article তালায় অবহেলায় নষ্ট হচ্ছে শতবর্ষী বটগাছ!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?