By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্বস্তিতে খুলনার ৬ আসনে নৌকার প্রার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > স্বস্তিতে খুলনার ৬ আসনে নৌকার প্রার্থীরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

স্বস্তিতে খুলনার ৬ আসনে নৌকার প্রার্থীরা

Last updated: 2023/12/08 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন খুলনার ৬ আসনে নৌকার প্রার্থীরা। স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিলের পর নৌকার সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্তমানে দলীয় গ্রুপিং সামলে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

খুলনার ৬টি আসনে এবার মনোনয়ন কিনেছিলেন ৫৯ জন। জমা দিয়েছিলেন ৫৩ জন। এর মধ্যে ৬টি আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টি। এছাড়া স্বতন্ত্র ১৭ জন, তৃণমূল বিএনপি ৩, গণতন্ত্রী পার্টি ১, বাংলাদেশ কংগ্রেস ৪, ইসলামী ঐক্যজোট ৩, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৩, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১ জন করে প্রার্থী দেয়।

দু-একটি আসন বাদে নৌকার প্রার্থীর বাইরে অন্য দলের প্রার্থীদের কোনো পরিচিতি নেই ভোটারদের কাছে। তবে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী চার আওয়ামী লীগ নেতা ছিলেন শক্ত প্রতিপক্ষ। তাদের প্রার্থিতা বাতিলের পর অনেকটা চিন্তামুক্ত নৌকার প্রার্থীরা।

খুলনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মণ্ডল। এ আসনে তার শক্ত প্রতিপক্ষ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন। তবে বাছাইতে বাদ পড়েন তিনি।

খুলনা-২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল। আসনটিতে অন্য যেসব দলের প্রার্থী রয়েছেন তারা কেউই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। গুরুত্বপূর্ণ এ আসনে আওয়ামী লীগের কোনো নেতাই স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন না।

খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। এ আসনে সর্বোচ্চ ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে আলাদা করে আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার ভাই এসএম মোর্ত্তজা রশিদী দারা। তবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন তিনি।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ। এ আসনে তিনি তিনবারের নির্বাচিত এমপি। তার শক্ত অবস্থান রয়েছে আসনটিতে। তবে গ্রুপিংয়ে বিপর্যস্ত আসনটি। এ সুযোগ কাজে লাগিয়ে ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছিলেন শেখ আকরাম হোসেন। তবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েন তিনি।

খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান। ক্লিন ইমেজের মানুষ হিসাবে তিনি পরিচিত। দক্ষিণাঞ্চলে লবণ পানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিএম মাহবুবুল আলম মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন।

রশীদুজ্জামান বলেন, কে এলো কী এলো না তা নিয়ে মাথাব্যথা নেই। নৌকার ওপর সাধারণ মানুষের আস্থা আছে। নৌকা জিতবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি
Next Article তথ্য গোপন করেও মাশরাফিকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না লিটু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 5 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 5 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?