By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্বস্তি ফিরেছে আশুলিয়ায়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > স্বস্তি ফিরেছে আশুলিয়ায়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

স্বস্তি ফিরেছে আশুলিয়ায়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

Last updated: 2024/09/10 at 1:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূিম ডেস্ক : মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন শ্রমিক বিক্ষোভের পর আজ ৪৫টি ছাড়া অন্য সবগুলো তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে কারখানায় উৎপাদন শুরু হওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলের মালিক-শ্রমিক উভয়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিগত দিনের চেয়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

সকাল থেকে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, শিমুলতলা, নরসিংহপুর, ঘোষবাগ, জিরাবো, কাঠগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ায় কোথাও কোনো প্রকার বিক্ষোভের ঘটনা ঘটেনি।

এদিকে, বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা ছিল। প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪৫ টি কারখানায় শ্রমিকরা ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

শিল্পপুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে এ কারখানাগুলোতেও উৎপাদন শুরু হবে।

শ্রমিকরা জানান, অনেক কারখানায় আজ উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন। কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি। গেটে এখনো বন্ধের নোটিশ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কাজে ফিরবেন।

এব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ আমরা দিচ্ছি না।

শিল্পাঞ্চলের যেসব জায়গায় গন্ডগোল হওয়ার ঝুঁকি আছে সেসব জায়গায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আমাদের শিল্প পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এ সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
Next Article গাজার মানবিক অঞ্চলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৪০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?