By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘স্বাস্থ্যখাতের দুর্নীতি সুনির্দিষ্টভাবে বলতে হবে’ঃ জাহিদ মালেক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘স্বাস্থ্যখাতের দুর্নীতি সুনির্দিষ্টভাবে বলতে হবে’ঃ জাহিদ মালেক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘স্বাস্থ্যখাতের দুর্নীতি সুনির্দিষ্টভাবে বলতে হবে’ঃ জাহিদ মালেক

Last updated: 2021/06/30 at 5:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

তিনি বলেন, সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ দিতে হবে।একই সঙ্গে আগামী বছরের প্রথমার্ধে দেশের ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া সম্ভব হবে।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের আলোচনার পর স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।

আলোচনায় সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা করোনা পরিস্থিতিতে হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এসময় তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও ব্যাপক সমালোচনা করেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢালাওভাবে বললে হবে না স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে। গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন। শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাও অভিযোগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ২/৩ জুলাই ২৫ লাখ মডার্নার টিকা আসবে। এই সময়ে চীন থেকেও আরও টিকা আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা আমরা পাবো। কোভ্যাক্স থেকে আমরা টিকা পাবো। এটা দিয়ে ৫ কোটি মানুষকে আমরা টিকা দিতে পারবো। এছাড়া জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে। সব মিলিয়ে ৭ কোটি টিকা আমরা পাবো।  

আগামী বছর প্রথমার্ধে আমরা ৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো।

এসময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই জেলা পর্যায়ের হাসপাতালের দায়িত্ব রয়েছেন। আপনাদেরও দেখতে হবে কোথায় কী সমস্যা আছে। শুধু অভিযোগ দিলে হবে না, আপনাদেরও দেখতে হবে। কোথায় কী সমস্যা আছে সেটা বলতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস
Next Article যেভাবে শান্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago
জাতীয়

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

By Online Desk 2 hours ago
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?