By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্মার্ট বাংলাদেশ উপহার দিতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > স্মার্ট বাংলাদেশ উপহার দিতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
খুলনাতাজা খবরমহানগর

স্মার্ট বাংলাদেশ উপহার দিতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

Last updated: 2023/09/09 at 12:01 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেথ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। গত নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনা দায়িত্বগ্রহণের পর ঘোষিত কর্মপরিকল্পনা গ্রাম হবে শহর উন্নিত করনের সুফল প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এখন ভোগ করছে। এক সময়ে স্কুলের বেতন এবং বই কেনার অভাবে শিক্ষাথীদের লেখাপড়া বন্ধ হয়ে যেত কিন্তু জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর কোমলমতি শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে। বছরের শুরুতেই প্রথম শ্রেনি থেকে দশম শ্রেনি পর্যন্ত ৩৫কোটি  নতুন বই সম্পুন্ন ফ্রি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এ সময় তিনি  বিদ্যালয়ের মাঠ সংষ্কারে অর্থ বরাদ্দের ঘোষনাসহ যোগিপোল ইউনিয়নে বিগত দিনে তার উন্নয়নের কথা তুলে ধরে এই অঞ্চলের উন্নয়নে পুনরায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।’’

তিনি শুক্রবার আছরবাদ যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যোগিপোল সৌখিন ক্রীড়া চক্র আয়োজিত বঙ্গবন্ধূ স্মৃতি ৩২ দলীয় চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।

টুর্নামেন্টের চুড়ান্ত খেলার উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রীর এপিএস মো. শাহাবুদ্দিন আহমেদ, মোড়ল আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, মো. কামাল হোসেন খান, খুলনা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, দিঘলিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান শেখ আলী রেজা বাচা, এনামুল হক চঞ্চল, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, মহিলা মেম্বর হাফিজা বেগম, মো. শাহজাহান, মো. আলমগীর হোসেন। মেম্বর শাহ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, হোসেন আলী হাওলাদার, মাস্টার মতিয়ার রহমান, তি শেখ তরিকুল ইসলাম, শাহ মো. আব্দুল্লাহ, রিয়াজ আহমেদ সবুজ, মো. টিটু মোড়ল, মো. কামাল চৌধুরী, বেগ মো. রাসেলসহ স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় যোগিপোল সৌখিন ক্রীড়া চক্র এবং মধূফ্যাক্টরী একাদশ পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৩/২ গোলে মধুফ্যাক্টরী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উভয় দলের হাতে পুরষ্কার হিসাবে প্রাইজমানি  তুলে দেন।

করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় পুলিশ সদস্যের মা হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
Next Article স্মার্ট ও উন্নত খুলনা গড়তে আপনাদের পাশে থাকতে চাই : সেখ জুয়েল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 56 minutes ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 56 minutes ago
জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনা

বটিয়াঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?