By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরার দৌলতপুরে নারী সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরার দৌলতপুরে নারী সমাবেশ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরার দৌলতপুরে নারী সমাবেশ

Last updated: 2024/07/14 at 3:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এগিয়ে এসো দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্লোগানে সাতক্ষীরায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের দৌলতপুর মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জোৎন্সা রানী ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শমস, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদস্য ইসমত আরা, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, কৃষকলীগের সহসভাপতি এ্যাড. আল মাহামুদ পলাশ, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আর রুবি, পৌর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডাঃ বিকাশ সরকার, পৌর কাউন্সিলর শেখ মারুফ হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর ইসলাম, শিক্ষক নেত্রী লিলিফা পারভীন, নারী নেত্রী মেহেরুন আফরোজ, গীতা রানী মাখাল, ফুলমতি মাখাল, শাহজাহান আলী, সুজন মন্ডল, আশরাফুন্নাহার আশু, রবিন সরকার প্রমুখ। সঞ্চালনা করেন সুমি রানী সরকার।
সমাবেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি অনগ্রসর নারী সমাজকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সেই নারীদের স্বাবলম্বী করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার অধিকাংশ নারীই জানেনা। মহিলা, কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর যুবকদের পাশাপাশি নারীদের প্রশিক্ষিত করতে সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ছাড়াও প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। নারী উদ্যোক্তদের ব্যাংক মাত্র চার পাঁচ পারসেন্ট ইন্টারেস্টে ঋণ দেয়। কিন্তু এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। তাছাড়া দেশ বিরোধী বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছু টেনে ধরে রেখেছে।
স্থানীয় বক্তারা বলেন, পৌরসভার দৌলতপুর এলাকা খুবই অবহেলিত। এই এলাকায় প্রথম কোন নারী এমপি আগমন করেছে। এমপি সাহেবের আগমণে এই এলাকার মানুষের খুবই খুশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজনকে এমপি হিসেবে মনোনিত করেছেন। সেই এমপির কাছে সাধারণ মানুষকে যেতে হয় না, এমপি আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের সুখ দু:খের কথা শুনছেন। সেই কথা সংসদে বলবেন। এর চেয়ে বড় পাওয়া কি আছে আমাদের। বর্তমান সরকার মানুষের জন্য অনেক কিছু করছেন। না জানার কারণে আমরা অনেক সুবিধাকে বঞ্চিত হচ্ছি। আজকে এই সমাবেশের মাধ্যমে আমাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছি।
বক্তারা আরও বলেন, লায়লা পারভীন সেঁজুতি এমপি হয়েও তিনি সাধারণ মানুষের মতো সবার সাথে হেসে কথা বলেন। না বলে আমাদের এলাকায় চলে এসেছেন। এতে আমরা অবাক হয়েছি। সাতক্ষীরা জেলার উন্নয়নে স ম আলাউদ্দিনের অবদান রয়েছে। তার কন্যা সাতক্ষীরা মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। নারী জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। নারীদের এগিয়ে নিতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Next Article ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, বাংলাদেশের নিন্দা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 21 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 23 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 26 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 47 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?