By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হঠাৎ নেচে উঠছেন নারীরা, থাকছে না নিয়ন্ত্রণ, আক্রান্ত রহস্যময় ভাইরাসে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > হঠাৎ নেচে উঠছেন নারীরা, থাকছে না নিয়ন্ত্রণ, আক্রান্ত রহস্যময় ভাইরাসে!
আন্তর্জাতিকতাজা খবর

হঠাৎ নেচে উঠছেন নারীরা, থাকছে না নিয়ন্ত্রণ, আক্রান্ত রহস্যময় ভাইরাসে!

Last updated: 2024/12/30 at 1:41 PM
করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই নেচে উঠছেন নারীরা। থামতে চাইলেও পারছেন না। শরীরের ওপর থাকছে না কোনো নিয়ন্ত্রণ। এমন অদ্ভুত পরিস্থিতির জন্য দায়ী রহস্যময় ভাইরাস। যার নামও বেশ অদ্ভুত। ‘ডিঙ্গা ডিঙ্গা’। সম্প্রতি আফ্রিকার দেশ উগান্ডায় এই ভাইরাসের দেখা মিলেছে। উগান্ডার প্রচলিত কথ্য ভাষায় এই শব্দের অর্থ- ‘নাচের মতো কাঁপুনি’। চিকিৎসক মহলও ভাইরাসটি নিয়ে চিন্তিত।
জানা গিয়েছে, সম্প্রতি উগান্ডার বুন্দিবুগায়োতে কয়েকজন নারী এই ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে সেই সংখ্যা ৩০০ পেরিয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। স্বস্তির বিষয় হলো এখনও পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে কোনো প্রাণহানি ঘটেনি। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভাইরাসে নারীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের উপসর্গ
এই ভাইরাসের অন্যতম উপসর্গ হঠাৎ প্রচণ্ড জ্বর এবং শারীরিক দুর্বলতা। এর সঙ্গে রয়েছে প্রবল কাঁপুনি। যারাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের আরও কিছু লক্ষণ হলো- অসংলগ্নভাবে চলা ফেরা, কথাবার্তায় অসঙ্গতি, রেগে যাওয়া। ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসটি মনে করিয়ে দিচ্ছে ১৫১৮ সালের ইতিহাস। তখন দেখা দিয়েছিল ‘ডান্সিং প্লেগ’। ফ্রান্সের স্ট্রসবুর্গে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। আক্রান্তরা পরপর কয়েকদিন ধরে নাচছিলেন। নাচতে-নাচতে, হাঁপাতে-হাঁপাতে মৃত্যুও ঘটেছিল কারও-কারও। সেসময় ডান্সিং প্লেগে আক্রান্ত হয়েছিলেন ৪০০ জন! বিশেষজ্ঞরা বলছেন, আপাতত অ্যান্টিবায়োটিকেই কাজ হচ্ছে। এতেই সেরে উঠছেন রোগীরা। তবে ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের কারণ এখনও জানা যায়নি। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে।

করেস্পন্ডেন্ট December 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিপিএলে অব্যবস্থাপনা, টিকিট না পেয়ে ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের
Next Article ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?