By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি
জাতীয়

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি

Last updated: 2025/12/22 at 3:20 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়।
সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এসব দাবি জানিয়েছেন।
তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে। সেজন্য ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে।
জাবের আরও বলেন, বাংলাদেশের অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডে সেই পথেই হাঁটতে হবে। কারণ, ওসমান হাদি ঢাকা-৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন। জুলাই-পরবর্তী সময়ে তিনিই বাংলাদেশের সবচেয়ে সাহসী একজন কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কোনো ভয়ভীতি না করেই সব সময় সত্য কথা বলেছেন। বর্তমান সরকারব্যবস্থার যে আপাত স্থিতিশীলতা দেখা যাচ্ছে, এর পেছনেও ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, ওসমান হাদির রক্ত ঝরেছে আর আমরা যদি খুনিদের বিচার দেখতে না পাই—তা হতে পারে না। জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এ প্রশ্ন কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিচার নিশ্চিত না হলে দেশে এমন ঘটনা আরও বাড়বে।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু হাদিকে ‘মেইন সাবজেক্ট’ থেকে বাদ দিলে আসলে আর কোনো বিষয়ই মূল সাবজেক্ট থাকবে না। হাদিকে কেন্দ্র করেই রাষ্ট্রের সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জোর দেন তিনি।
টাইম ফ্রেম প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটি বৈঠক করেছেন। সেই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দ্রুত বিচারিক ট্রাইবুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাবে রাষ্ট্র।
তিনি বলেন, রাষ্ট্রকে জনগণের সামনে এসে জানাতে হবে— ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

জন্মভূমি ডেস্ক December 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মির্জা ফখরুল
Next Article ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কাটবে: সিইসি

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, পাঠানো হচ্ছে ঢাকায়

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?