By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ

Last updated: 2024/12/22 at 4:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বছরের একেবারে শেষপ্রান্তে এসে বলতে গেলে দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। দীর্ঘদিনের চেষ্টার পর অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ। বর্তমানে যা আছে ভারতের দখলে। অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল-সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামী বলা যায় অনায়াসে।
হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট transfermarkt এর কাছে থাকা তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন ১৯তম স্থানে। তবে জর্ডান আইয়ু, কনর কোডি, ড্যানি ওয়ার্ড কিংবা জেমি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি।
জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। transfermarkt তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া ১৫৯.১৫ মিলিয়ন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে ৩২০ পরিবার পাচ্ছেন আশ্রয়ন প্রকল্পের নতুন ঘর
Next Article বিটিভির প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত আরশের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?