By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Last updated: 2024/01/15 at 2:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলার ১০০ দিন পূর্ণ হওয়ার আগে এমন বার্তা দেন তিনি।

গাজায় হামলা চালিয়ে প্রায় ২৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ইহুদিবাদি নেতা নেতানিয়াহু ফিলিস্তিনে গণহত্যার অভিযোগের পরও হামলা কমাতে চান না।

নেতানিয়াহু বলেন, ‘কেউ আমাদেরকে থামাতে পারবে না, হেগ, কোনো অশুভ শক্তি, কেউই নয়।’ অশুভ শক্তি বলতে তিনি হামাস, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের কথা উল্লেখ করেছেন।

হিজবুল্লাহ লেবানন থেকে ইসরাইলের ভূমিতে গোলা বর্ষণ করছে। আর হুথি হামাসের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।

নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দুই দিনের শুনানি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। দক্ষিণ আফ্রিকা এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছে। ইসরাইল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কয়েক সপ্তাহের মধ্যেই আইসিজের পক্ষ থেকে অন্তর্র্বতী রায় আসার কথা রয়েছে। সদস্য রাষ্ট্রগুলো রায় মেনে নিতে অঙ্গীকারবদ্ধ। তবে, এই আদালতের রায় বাস্তবায়ন করা একটা জটিল বিষয়।

নেতানিয়াহু পরিষ্কার করে বলেছেন, যুদ্ধ বন্ধের যেকোনো নির্দেশকে উপেক্ষা করবে ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচারে হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। বিধ্বস্ত হয়েছে বেশিরভাগ ঘরবাড়ি। সেখানকার বিপজ্জনক ও অমানবিক পরিস্থিতির মধ্যে প্রতিদিন অন্তত ১৮০ জন নারী সন্তান প্রসব করছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

গাজা মিডিয়া অফিস শনিবার বলেছে যে, ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও পানি সংকটের কারণে মৃত্যুর মুখোমুখি অন্তত ৮ লাখ মানুষ। সংকট মোকাবেলায় প্রতিদিন ১৩০০ ট্রাক খাদ্য প্রয়োজন। এর মধ্যে ৬০০ ট্রাক উত্তর গাজায় এবং ৭০০ ট্রাক দক্ষিণের জন্য প্রয়োজন।

গাজায় ইসরায়েলি হামলায় ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ৩৪৭ জনকে হত্যা করেছে ইসরায়েল। আর ইসরায়েল দাবি করেছে, হামাসসহ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৩০০ জন নিহত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় ৪৫-৪৬ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৫টি কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ৬৯ শতাংশ স্কুল ভবন ধ্বংস হয়েছে। এছাড়া ১৪২টি মসজিদ, ৩ চার্চ, ১২১ অ্যাম্বুলেন্স নষ্ট করেছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় গাজায় আহত হয়েছে ৬০ হাজারের বেশি এবং পশ্চিম তীরে আহতের সংখ্যা ৪ হাজার। আর ইসরায়েলে আহতের সংখ্যা ১২ হাজার ৪১৫ জন। ইসরায়েলের দাবি অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ২ হাজার ৪৯৬ ইসরায়েলি সেনা আহত হয়েছে। আর গাজায় স্থল অভিযানে গিয়ে আহত হয়েছে সহস্রাধিক ইসরায়েলি সেনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৃষ্টির খবর দিলো আবহাওয়া অফিস
Next Article শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 2 hours ago
খুলনা

পাইকগাছায় বিটিসিএল’র ক্যাবল লুটপাটকারীদের দৌড়ঝাঁপ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 7 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?